খুলনায় ডিপো থেকে অকটেন চুরি করতে গিয়ে পাঁচজন আটক
খুলনায় ডিপোর ভেতর ট্যাংকলরি থেকে অকটেন চুরি করতে গিয়ে পাঁচজনকে হাতেনাতে আটক করা হয়েছে। শুক্রবার দুপুরে এনএসআই খুলনা মেট্রো কার্যালয়ের তথ্যের ভিত্তিতে পদ্মা ডিপোর ভেতর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ঘটনাস্থল থেকে ১০ লিটার অকটেনও জব্দ করা হয়েছে। পরে খুলনা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে সালমা খানুন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের…

