বিশ্বকাপে ফিলাডেলফিয়ায় বিনামূল্যে ট্রেন ভ্রমণ
আসন্ন বিশ্বকাপে দর্শক-সমর্থকদের যাতায়াত ব্যয় কমাতে অভিনব উদ্যোগ নিয়েছে স্থানীয় আয়োজক কমিটি। তারা নিশ্চিত করেছে, ম্যাচ শেষে ট্রেনে ফেরার জন্য কোনো ভাড়া দিতে হবে না ভক্তদের। বিশ্বকাপ স্পন্সর এয়ারবিএনবির সঙ্গে অংশীদারিত্বের ফলে এই সুবিধা দেওয়া সম্ভব হয়েছে। বি (ব্রড স্ট্রিট লাইন) ট্রেন নেটওয়ার্কের যেকোনো যাত্রাই এই সুবিধার আওতায় থাকবে। লিংকন ফিন্যান্সিয়াল ফিল্ডের পাশের এনআরজি স্টেশন…

