প্রধান খবর

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে রাজধানীতে ছাত্রশিবিরের বিক্ষোভ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন স্থগিতের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। অনতিবিলম্বে শাকসু নির্বাচন আয়োজনের দাবিতে শুক্রবার বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে মিছিলটি শুরু হয়। এতে অংশ নেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রশিবিরের নেতা-কর্মীরা। ২৩ জানুয়ারি অনুষ্ঠিত এই বিক্ষোভে নেতৃত্ব দেন ঢাকা মহানগর ছাত্রশিবিরের…

Read More

ইসলামী আন্দোলনের আমিরের বাসায় তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর রাজনৈতিক সৌজন্য সাক্ষাতের ধারাবাহিকতা বজায় রেখেছেন বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান। আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করিম-এর বাসভবনে সৌজন্য সাক্ষাতে যাবেন বলে দলীয় সূত্রে নিশ্চিত করা হয়েছে। সৈয়দ রেজাউল করিম ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির হিসেবে দায়িত্ব পালন করছেন। দলীয় সূত্র জানায়, সাম্প্রতিক…

Read More

বিয়ে যেদিন, সেদিনই জানবে সবাই

তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহ ও গুঞ্জনের শেষ নেই। তবে এসব জল্পনা-কল্পনার মাঝেই নিজের অবস্থান পরিষ্কার করলেন জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। তিনি জানিয়ে দিয়েছেন, বর্তমানে তিনি কোনো প্রেমের সম্পর্কে নেই এবং বিয়ের আগে সম্পর্ক নিয়ে আনুষ্ঠানিক ঘোষণার পক্ষেও নন। সম্প্রতি এক সাক্ষাৎকারে ভাবনা বলেন, তিনি এখন একেবারেই সিঙ্গেল। তার ভাষায়, বিয়ের দিনই সবাই…

Read More

৬ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ

ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণসহ দেশের মোট ৬টি সিটি করপোরেশনে প্রশাসন নিয়োগ করেছেন সরকার। রোববার প্রকাশিত এক প্রজ্ঞাপনে এমনটা জানানো হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা দক্ষিণ সিটি করোপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আব্দুস সালাম আর ঢাকা উত্তর সিটি করোপোরেশনের দায়িত্ব পেয়েছেন মো. শফিকুল ইসলাম খান। এ ছাড়াও খুলনা সিটি করপোরেশনে নজরুল ইসলাম মঞ্জু, সিলেটে আব্দুল কাইয়ুম…

Read More

জামায়াতের মতো মিথ্যাবাদী শক্তি দুনিয়ায় নেই: চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাইর পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, জামায়াতের মতো মিথ্যাবাদী রাজনৈতিক শক্তি বর্তমান বিশ্বে বিরল। জনগণকে বিভ্রান্ত করে তারা রাজনীতিতে টিকে থাকার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে ঝালকাঠি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।…

Read More

মা-শিশুর পাশাপাশি দাফন, কারাফটকে শেষ দেখা

বাগেরহাটের সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামে জানাজা শেষে একসঙ্গে দাফন করা হয়েছে এক মা ও তার ৯ মাস বয়সী শিশু সন্তানকে। হৃদয়বিদারক এই ঘটনায় কারাবন্দি স্বামী যশোর কেন্দ্রীয় কারাগারের ফটকে মাত্র কয়েক মিনিটের জন্য স্ত্রী ও সন্তানের মরদেহ দেখার সুযোগ পান। শনিবার (২৪ জানুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে স্থানীয় কবরস্থানে কানিজ সুবর্ণা স্বর্ণালী (২২) ও তার…

Read More

রক্তচাপ কমাতে সাহায্য করে যে ৮ খাবার

হার্টের সমস্যা এখনও মৃত্যুর অন্যতম প্রধান কারণ। বিশেষ করে উঁচু রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার হার্টের স্বাস্থ্যের জন্য বিপজ্জনক। অনেক সময় এটি কোনো লক্ষণ দেখায় না, তাই চিকিৎসাবিজ্ঞান এটিকে ‘নীরব খুনি’ বলে আখ্যায়িত করে। তবে সঠিক খাবার ও স্বাস্থ্যকর জীবনধারার মাধ্যমে রক্তচাপ নিয়ন্ত্রণ করা সম্ভব। রক্তচাপ কমাতে সাহায্যকারী কয়েকটি গুরুত্বপূর্ণ খাবারের মধ্যে রয়েছে—কলা: পটাশিয়ামে সমৃদ্ধ…

Read More

চার দিন বন্ধ থাকবে ইন্টারনেট ব্যাংকিং

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আর্থিক লেনদেনের অপব্যবহার রোধে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও ইন্টারনেট ব্যাংকিং সেবায় সাময়িক বিধিনিষেধ আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় ব্যাংকের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, রোববার (৮ ফেব্রুয়ারি) রাত ১২টা থেকে নির্বাচন-পরবর্তী রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মোট চার দিন এসব সেবা সীমিত থাকবে।…

Read More

নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত ২৯৭ জন সংসদ সদস্যের নামসহ আনুষ্ঠানিক গেজেট প্রকাশ করেছে ইসি। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের স্বাক্ষরে এ গেজেট জারি করা হয়। এর আগে বৃহস্পতিবার সারাদেশে উৎসবমুখর পরিবেশে জাতীয় সংসদ নির্বাচন ও সংবিধান সংস্কার সংক্রান্ত গণভোট অনুষ্ঠিত হয়। শুক্রবার দুপুরে ইসি ২৯৭টি আসনের চূড়ান্ত ফলাফল…

Read More

ফাঁস হলো বিজয়-রাশমিকার বিয়ের কার্ড

দক্ষিণী সিনেমার আলোচিত জুটি বিজয় দেবরকোন্ডা ও রাশমিকা মান্দানাকে ঘিরে ফের জোরালো হয়েছে প্রেম ও বিয়ের গুঞ্জন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের কথিত বিয়ের নিমন্ত্রণপত্র ভাইরাল হওয়ার পর ভক্তমহলে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। ভাইরাল কার্ডে দাবি করা হয়েছে, চলতি মাসের ২৬ ফেব্রুয়ারি তারা বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন। ফাঁস হওয়া কার্ড অনুযায়ী, রাজস্থানের উদয়পুরের একটি ঐতিহাসিক প্রাসাদে অনুষ্ঠিত…

Read More