প্রধান খবর

নারায়ণগঞ্জে ৩৭ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের পাঁচটি আসনে অংশ নেওয়া ৩৭ জন প্রার্থীর নির্বাচনী জামানত বাজেয়াপ্ত হয়েছে। বাজেয়াপ্তদের তালিকায় চারবারের সাবেক সংসদ সদস্য অধ্যাপক রেজাউল করিম এবং তিনবারের সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিনও রয়েছেন। গিয়াসউদ্দিন দুই আসনে প্রতিদ্বন্দ্বিতা করে উভয় আসনেই নির্ধারিত ভোটের সীমা অর্জন করতে পারেননি। গণপ্রতিনিধিত্ব আদেশের ৪১(১) অনুচ্ছেদ অনুযায়ী, কোনো আসনে প্রদত্ত মোট ভোটের…

Read More

রংপুর-৪ আসনে ফল প্রত্যাখ্যান, সড়ক অবরোধে বিএনপি প্রার্থী

রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে ভোট পুনর্গণনার দাবিতে সড়ক অবরোধ করেছেন বিএনপি প্রার্থী এমদাদুল হক ভরসা। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে কাউনিয়া উপজেলা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করলে দুই পাশে শতশত যানবাহন আটকা পড়ে এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এমদাদুল হক ভরসার অভিযোগ, ভোট গণনায় কারচুপি করে জনগণের রায় পরিবর্তন…

Read More

তারেক রহমানকে মোদীর অভিনন্দন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় তিনি লেখেন, বাংলাদেশের জনগণ তার নেতৃত্বের প্রতি আস্থা রেখেছে এই বিজয় তারই প্রতিফলন। একই সঙ্গে তিনি বাংলায়ও শুভেচ্ছা বার্তা প্রকাশ করেন এবং পরে টেলিফোনে কথা বলেন বলে জানা গেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে,…

Read More

বিকেলে সংবাদ সম্মেলনে তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে আজ বিকেলে সংবাদ সম্মেলনে আসছেন বিএনপির চেয়ারম্যান Tarique Rahman। দলীয়ভাবে আয়োজিত এ সংবাদ সম্মেলন ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় রাজধানীর Hotel InterContinental Dhaka-এর বলরুমে এ নির্বাচনোত্তর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নির্বাচনের ফলাফল, সরকার গঠনের প্রক্রিয়া,…

Read More

ছাত্রদলে যোগ দিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১০ নেতা

ঝালকাঠিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সদস্য সচিব রাইয়ান বিন কামালসহ সংগঠনটির ১০ জন নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে যোগদান করেছেন। সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে জেলা শহরের সাধনার মোড় সংলগ্ন বিএনপির প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের এ যোগদান সম্পন্ন হয়। অনুষ্ঠানে ঝালকাঠি-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো নবাগতদের…

Read More

জামায়াতের মতো মিথ্যাবাদী শক্তি দুনিয়ায় নেই: চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাইর পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, জামায়াতের মতো মিথ্যাবাদী রাজনৈতিক শক্তি বর্তমান বিশ্বে বিরল। জনগণকে বিভ্রান্ত করে তারা রাজনীতিতে টিকে থাকার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে ঝালকাঠি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।…

Read More

বিএনপির ৩ নেতা বহিষ্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও কেন্দ্রীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রকাশ্যে অবস্থান নেওয়ার অভিযোগে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির তিন নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে জেলা বিএনপি। রোববার (২৫ জানুয়ারি) ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ঈসা ও সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বহিষ্কৃত…

Read More

বেকার ভাতা নয়, আমরা কাজ দেব : জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দীর্ঘদিনের অবহেলায় দেশের উত্তরাঞ্চল ক্রমান্বয়ে দুর্বল করে দেওয়া হয়েছে। কর্মসংস্থানের অভাবে এই অঞ্চলের তরুণরা জীবিকার সন্ধানে রাজধানীমুখী হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে বেকার ভাতা নয়, সম্মানজনক কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। শনিবার (২৪ জানুয়ারি) সকালে গাইবান্ধার পলাশবাড়ী এসএম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত…

Read More

তারেক রহমানের বিরুদ্ধে এনসিপির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা : রিজভী

বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্থাপিত নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি এ অভিযোগকে রাজনৈতিকভাবে পরিকল্পিত ‘হাইপার প্রোপাগান্ডা’র অংশ হিসেবে উল্লেখ করেন। শনিবার (২৪ জানুয়ারি) প্রয়াত আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীতে রাজধানীর বনানীতে তাঁর কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে…

Read More

পুরান ঢাকার সমস্যার স্থায়ী সমাধানের প্রতিশ্রুতি ইশরাক হোসেনের

পুরান ঢাকার দীর্ঘদিনের গ্যাস সংকট, জলাবদ্ধতা, ভাঙা রাস্তা, দূষণ ও তীব্র ট্রাফিক জ্যামের মতো জটিল সমস্যাগুলোর স্থায়ী সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা-৬ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তাঁর বক্তব্যে উঠে আসে, উন্নয়ন ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমেই পুরান ঢাকাকে একটি বাসযোগ্য আধুনিক নগরীতে রূপান্তর করা সম্ভব। শুক্রবার (২৩ জানুয়ারি) রাজধানীর সুরিটোলা স্কুলের সামনে…

Read More