প্রধান খবর

একনেকে ৪৮৩ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৪৮৩ কোটি ৪৩ লাখ টাকা ব্যয়সম্বলিত ৫টি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে। অনুমোদিত মোট অর্থের মধ্যে সরকারি নিজস্ব অর্থায়ন ৩৯০ কোটি ৮৪ লাখ টাকা এবং প্রকল্প ঋণ হিসেবে ব্যয় হবে ৯২ কোটি ৫৯ লাখ টাকা। সোমবার (৬ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক…

Read More

ভূমিদস্যুদের বিরুদ্ধে কঠোর অবস্থান প্রশাসনের

ঢাকার সাভারের আমিনবাজারে ভূমিদস্যুদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির ঘোষণা দিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) শাহাদাত হোসেন খান। তিনি জানিয়েছেন, সরকারি জমি দখল বা প্রতারণার মাধ্যমে আত্মসাতের চেষ্টা করলে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। সোমবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ভূমিদস্যুরা রাষ্ট্র ও সমাজের জন্য হুমকি। নিজেদের স্বার্থ হাসিলে তারা বিভিন্ন অনিয়ম ও বেআইনি…

Read More

সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা ৮ এপ্রিল, ভোট ১২ মে

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১২ মে এই নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করা হবে আগামী ৮ এপ্রিল। সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ১১তম কমিশন সভা শেষে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। ইসি সচিবের দেওয়া তথ্যমতে,…

Read More

প্রাথমিক বিদ্যালয়ে অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা নেই বলে জানালেন ববি হাজ্জাজ

দেশে চলমান হামের প্রাদুর্ভাব এবং জ্বালানি সংকটের প্রেক্ষাপটে প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ রাখা বা অনলাইন ক্লাসে যাওয়ার বিষয়ে সরকারের এই মুহূর্তে কোনো পরিকল্পনা নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সোমবার দুপুরে রাজধানীর বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো ও শিক্ষা কার্যক্রম সরেজমিন পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি সরকারের এই অবস্থানের কথা নিশ্চিত…

Read More

নাটোরের সেই শতবর্ষী অন্ধ মুয়াজ্জিন আব্দুর রহমান আর নেই

এক অনন্য জীবনযুদ্ধের অবসান ঘটল। নাটোরের বড়াইগ্রাম উপজেলার ১২০ বছর বয়সী সেই আলোচিত ও অনুপ্রেরণাদায়ী অন্ধ মুয়াজ্জিন আব্দুর রহমান মোল্লা আর নেই। রোববার (৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন শতবর্ষী এই ধর্মপ্রাণ মানুষটি। আব্দুর রহমান মোল্লা বড়াইগ্রাম উপজেলার নগর ইউনিয়নের বড়দেহা গ্রামের বাসিন্দা…

Read More

সুপ্রিম কোর্ট সচিবালয় ইস্যুতে জুডিসিয়াল সার্ভিসের প্রতিবাদ

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশন সুপ্রিম কোর্ট সচিবালয় বিষয়ক এক সংবাদকে ‘অসম্পূর্ণ ও বাস্তবতাবিবর্জিত’ উল্লেখ করে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে। সংগঠনের সভাপতি মোহাম্মদ আলী হোসাইন এবং মহাসচিব মোহাম্মদ মোস্তাফিকুর রহমান এক যৌথ বিবৃতিতে এ অবস্থান তুলে ধরেন। বিবৃতিতে বলা হয়, সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে বিচারকদের মধ্যে কোনো ধরনের বিভক্তি নেই। বরং বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক ও আর্থিক…

Read More

সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছেন। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এই সৌজন্য সাক্ষাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে বিশেষ শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন প্রণয় ভার্মা। বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার গঠনের পর দুই দেশের উচ্চপর্যায়ের এই বৈঠককে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক…

Read More

জ্বালানি সংকটে ইসলামপুরে সড়ক অবরোধ

জামালপুরের ইসলামপুরে জ্বালানি তেল না পাওয়াকে কেন্দ্র করে মোটরসাইকেল চালকদের সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে দেওয়ানগঞ্জ-জামালপুর আঞ্চলিক সড়কে এ অবরোধ সৃষ্টি হলে গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। স্থানীয় সূত্রে জানা যায়, একটি ফিলিং স্টেশনে জ্বালানি তেল বিক্রির খবর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ভোর থেকেই বিপুল সংখ্যক…

Read More

নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ

বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) বৈঠক আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সোমবার রাজধানীর সচিবালয়ে আয়োজিত এই গুরুত্বপূর্ণ সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারম্যান তারেক রহমান। বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পর এটিই প্রথম একনেক সভা, যেখানে দেশের সামগ্রিক উন্নয়ন ও অবকাঠামো কাঠামোর রূপরেখা নিয়ে আলোচনা হবে। আজকের এই বৈঠকে মোট…

Read More

জাহাজবাড়ি হত্যাকাণ্ড: শেখ হাসিনাসহ ৮ জনের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি আজ

রাজধানীর কল্যাণপুরের আলোচিত ‘জাহাজবাড়ি’ ভবনে জঙ্গি অভিযানের নামে ৯ তরুণকে হত্যার ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আটজনের বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলার অভিযোগ গঠনের শুনানি আজ। সোমবার (৬ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এই চাঞ্চল্যকর মামলার শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্যানেলের অন্য সদস্যরা…

Read More