প্রধান খবর

রাশিয়ার প্রধান তেল শোধনাগারে ইউক্রেনের ড্রোন হামলা

রাশিয়ার কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাল্টিক সাগর উপকূলের প্রিমোরস্ক বন্দর এবং মধ্যাঞ্চলের নিঝনি নভগোরোদ অঞ্চলের নরসি তেল শোধনাগারে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। রোববার রাশিয়ার কর্মকর্তারা হামলার খবর নিশ্চিত করার পর ইউক্রেনীয় ড্রোন বাহিনীর কমান্ডার রবার্ট ব্রোভদি এই অভিযানের দায় স্বীকার করেছেন। মূলত রাশিয়ার জ্বালানি সক্ষমতা ও অর্থনৈতিক মেরুদণ্ডে আঘাত হানার লক্ষ্যেই এই সুপরিকল্পিত আক্রমণ চালানো হয়েছে…

Read More

কল্যাণপুরের জাহাজবাড়ি ঘটনায় মামলার শুনানি আজ

রাজধানীর কল্যাণপুরে জাহাজবাড়ি নামে পরিচিত ভবনে জঙ্গি নাটক সাজিয়ে ৯ তরুণকে হত্যার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানি আজ সোমবার (৬ এপ্রিল) অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের প্যানেল এ শুনানি নেবে। প্যানেলের অন্য সদস্যরা হলেন…

Read More

হরমুজ প্রণালি খুলে দিতে ইরানকে নতুন সময়সীমা দিলেন ট্রাম্প, না মানলে বিদ্যুৎকেন্দ্র ধ্বংসের হুমকি

গুরুত্বপূর্ণ বৈশ্বিক বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালি থেকে অবরোধ প্রত্যাহারের জন্য ইরানকে নতুন সময়সীমা বেঁধে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, ইরান যদি এই সময়সীমা মেনে নেয়, তাহলে আগামী মঙ্গলবার স্থানীয় সময় রাত ৮টার মধ্যে হরমুজ প্রণালি সব দেশের জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করে দিতে হবে। রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি…

Read More

গৌরনদীতে তেলবাহী লরিতে আগুন

বরিশালের গৌরনদীতে তেলবাহী একটি লরিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে চালকের তাৎক্ষণিক বুদ্ধিমত্তায় বড় ধরনের বিস্ফোরণ ও ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে সেন্ট পিটার ফিলিং স্টেশন। রোববার (৫ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে নাহার সিনেমা হল সংলগ্ন ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক…

Read More

আবুধাবির পেট্রোকেমিক্যাল কারখানায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে আগুন

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে একটি গুরুত্বপূর্ণ পেট্রোকেমিক্যাল কারখানায় হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। আমিরাত কর্তৃপক্ষ জানিয়েছে, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হলেও এর ধ্বংসাবশেষ পড়ে আগুনের সূত্রপাত হয়। রবিবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বোরুজ পেট্রোকেমিক্যাল কারখানার বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্রের ভগ্নাংশ পড়ে আগুন লাগে এবং নিরাপত্তার স্বার্থে কারখানার উৎপাদন কার্যক্রম সাময়িকভাবে…

Read More

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন অ্যাটর্নি জেনারেল

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত এবং শ্রদ্ধা নিবেদন করেছেন নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। রবিবার বিকেল ৩টায় রাজধানীর শেরে বাংলা নগরের সমাধি কমপ্লেক্সে তিনি ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন এবং জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত করেন। এ সময় তার…

Read More

সরকারবিরোধী দাঙ্গার অভিযোগে ইরানে দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

গত জানুয়ারিতে ইরানজুড়ে ছড়িয়ে পড়া সরকারবিরোধী দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে তেহরান। দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ আজ এই তথ্য নিশ্চিত করেছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ওই দুই ব্যক্তি হলেন মোহাম্মদ আমিন বিগলারি ও শাহিন ভাহেদিপারাস্ত। তেহরানের একটি অত্যন্ত সংবেদনশীল সামরিক স্থাপনায় হামলা এবং রাষ্ট্রীয় অস্ত্রাগারে জোরপূর্বক প্রবেশের চেষ্টার অভিযোগে তাদের দোষী সাব্যস্ত…

Read More

শিক্ষা প্রতিষ্ঠান অনলাইন না অফলাইন, সিদ্ধান্ত চলতি সপ্তাহেই: শিক্ষামন্ত্রী

দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সশরীরে চলবে নাকি আবারো অনলাইন শিক্ষা কার্যক্রমে ফিরে যাবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত চলতি সপ্তাহের মধ্যেই জানানো হবে। রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। বিশ্বব্যাপী চলমান জ্বালানি সংকটের প্রেক্ষাপটে জাতীয় স্বার্থে সাশ্রয়ী পদক্ষেপ গ্রহণের অংশ হিসেবে এই বিষয়টি বিবেচনা করছে সরকার। শিক্ষামন্ত্রী জানান,…

Read More

সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখা যাবে ব্যবসা প্রতিষ্ঠান: জ্বালানি প্রতিমন্ত্রী

দেশের বর্তমান জ্বালানি পরিস্থিতি বিবেচনা করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার সময়সীমা এক ঘণ্টা বাড়িয়েছে সরকার। এখন থেকে দেশের সব ধরনের দোকানপাট ও বিপণিবিতান সন্ধ্যা ৬টার পরিবর্তে রাত ৭টা পর্যন্ত খোলা রাখা যাবে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত আজ রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সরকারের এই সিদ্ধান্তের কথা জানান। প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম…

Read More

হামের ভয়াবহতা করোনার চেয়ে কম নয়: স্বাস্থ্যমন্ত্রী

হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে জরুরি পদক্ষেপ হিসেবে দেশজুড়ে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। রোববার ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই কর্মসূচির উদ্বোধনকালে তিনি মন্তব্য করেন যে, হামের ভয়াবহতা কোনো অংশেই করোনার চেয়ে কম নয়। মন্ত্রী জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী আক্রান্তদের ৮২ শতাংশই পাঁচ বছরের কম বয়সী শিশু…

Read More