প্রধান খবর

সংবিধান সংশোধনে কমিটি গঠনের প্রস্তাব স্বরাষ্ট্রমন্ত্রীর, সমান সদস্য চায় বিরোধী দল

জাতীয় সংসদে সংবিধান সংস্কার ইস্যুতে বক্তব্য রাখতে গিয়ে ‘সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ ২০২৫’-এর বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ বিষয়ে সর্বদলীয় সংসদীয় বিশেষ কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন তিনি। তার এ প্রস্তাবের বিপরীতে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলছেন, সংস্কার পরিষদ বা এই সংক্রান্ত কোনো কমিটি গঠন করা হলে সেখানে উভয় পক্ষ থেকে সমান…

Read More

রাশিয়ায় বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ২৯

রাশিয়ার ক্রিমিয়ায় একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ২৯ জন নিহত হয়েছেন। একটি রুশ এএন-২৬ সামরিক পরিবহন বিমান পাহাড়ের চূড়ার সঙ্গে ধাক্কা খেয়ে বিধ্বস্ত হয়েছে। বুধবার ভোরে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানানো হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, কৃষ্ণ সাগরের কাছে ক্রিমিয়ার একটি পাহাড়ের চূড়ায় বিধ্বস্ত হয়েছে বিমানটি। এ সময় বিমানে থাকা ছয়জন ক্রু এবং ২৩ জন…

Read More

যুদ্ধবিরতি নয়, যুদ্ধের পূর্ণ সমাপ্তি চায় ইরান: আরাগচি

যুদ্ধবিরতি নয়, বরং যুদ্ধের পূর্ণাঙ্গ সমাপ্তিই চায় ইরান- এমন স্পষ্ট বার্তা দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেছেন, যেকোনও সমাধানে ভবিষ্যতে হামলা বন্ধের নিশ্চয়তা এবং ক্ষতিপূরণ থাকতে হবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনও আনুষ্ঠানিক আলোচনা চলছে না বলেও জোর দিয়ে জানিয়েছেন তিনি। আব্বাস আরাগচি বলেছেন, ইরান যুদ্ধবিরতি চায় না; বরং পুরো অঞ্চলে চলমান যুদ্ধের সম্পূর্ণ…

Read More

যে কারণে গালফ অঞ্চলে শ্রমিক সংকট আরও গভীর

গালফ অঞ্চলে চলমান অর্থনৈতিক চাপ ও বাজার অস্থিরতা আবারও স্পষ্ট করে দিয়েছে শ্রমব্যবস্থার দীর্ঘদিনের দুর্বলতা। হিউম্যান রাইটস ওয়াচের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা বিভাগের উপপরিচালক মাইকেল পেজ বলেছেন, এই সংকট কাফালা পদ্ধতির সীমাবদ্ধতাকে আরও প্রকট করেছে। তার মতে, শ্রমিকদের ওপর নিয়ন্ত্রণমূলক এই ব্যবস্থার কারণে সংকটের সময় তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। শ্রমিকরা জানাচ্ছেন, নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম…

Read More

যেকারণে ভারত বাংলাদেশের সঙ্গে নতুনভাবে সম্পর্ক গড়তে চায়

ভারত বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে নতুন করে সম্পর্ক জোরদার করতে আগ্রহী বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। প্রতিমন্ত্রী জানান, ভারতের পক্ষ থেকে ভিসা প্রক্রিয়া স্বাভাবিক করার বিষয়ে আশ্বাস দেওয়া হয়েছে। তিনি বলেন, “ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, তারা ভিসা স্বাভাবিকীকরণ করবে। আমার মনে হয়…

Read More

মালয়েশিয়ায় বছরজুড়ে অভিবাসন অভিযান অব্যাহত

মালয়েশিয়ায় অভিবাসন আইন প্রয়োগে বছরজুড়ে ধারাবাহিক অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দেশটির মালয়েশিয়া অভিবাসন বিভাগ জানিয়েছে, এ ধরনের কার্যক্রম কোনো নির্দিষ্ট সময় বা মৌসুমের ওপর নির্ভরশীল নয়; বরং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিতভাবে পরিচালিত হয়ে থাকে। বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান বলেন, আইন লঙ্ঘনের ঘটনা যেকোনো সময় ঘটতে পারে। এ কারণে অভিবাসন সংক্রান্ত অভিযান একটি…

Read More

স্কুলপর্যায়ে অনলাইন ও সশরীরে ক্লাসের সমন্বয়ের ভাবনা সরকারের

বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান পদ্ধতিতে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন শিক্ষামন্ত্রী। ইতোমধ্যে স্কুলগুলোতে অনলাইন ও সশরীরে সরাসরি উপস্থিতির সমন্বয়ে একটি ‘হাইব্রিড’ বা মিশ্র পদ্ধতির ক্লাস ব্যবস্থা চালুর বিষয়ে আলোচনা চলছে। মঙ্গলবার শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে স্কুলপর্যায়ে অনলাইন-সশরীরে এই দুই ব্যবস্থার সমন্বয়ে ক্লাস চালুর…

Read More

তেলের দাম নিয়ে সন্ধ্যার মধ্যে সিদ্ধান্ত আসতে পারে: জ্বালানি বিভাগ

জ্বালানি তেলের দাম নিয়ে আজ সন্ধ্যার মধ্যে একটি সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছে জ্বালানি বিভাগ। মঙ্গলবার সচিবালয়ে জ্বালানি পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জ্বালানি বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী। তিনি বলেন, বর্তমানে দেশে ১ লাখ ২৮ হাজার ৯৩৯ মেট্রিক টন ডিজেল মজুত আছে। এছাড়া ৭ হাজার ৯৪০ মেট্রিক অকটেন, ১১…

Read More

পদত্যাগ করেছেন হাইকোর্টের বিচারপতি মো. রেজাউল হাসান

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. রেজাউল হাসান পদত্যাগ করেছেন। সোমবার সুপ্রিম কোর্টে পাঠানো তার পদত্যাগপত্রটি রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে। এর আগে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. রেজাউল হাসানের বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগ করা হয়। দুর্নীতি, অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনে শাহ গ্রুপের চেয়ারম্যান কে এম মজিবুল হক এ আবেদন করেন। আবেদনে…

Read More

রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

রাজধানী ঢাকায় আজ ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস অনুযায়ী, দিনের প্রথমার্ধে আংশিক মেঘলা আকাশের পাশাপাশি কোথাও কোথাও বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এর ফলে নগরজীবনে সাময়িক বিঘ্ন ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে, দুপুর পর্যন্ত এই…

Read More