প্রধান খবর

হেলিকপ্টার আমদানিতে অতিরিক্ত কর প্রত্যাহারের দাবি

হেলিকপ্টার আমদানিতে আরোপিত অতিরিক্ত কর প্রত্যাহার করে আগের মতো ১০ শতাংশ কর হার বহাল রাখার প্রস্তাব দিয়েছে এভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এওএবি)। সংগঠনটির মতে, বর্তমান উচ্চ কর হার দেশের এভিয়েশন খাতের বিকাশে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে এবং বেসরকারি এয়ারলাইন, হেলিকপ্টার সেবা ও ফ্লাইং স্কুলগুলোর কার্যক্রম ব্যাহত করছে। মঙ্গলবার (৭ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনের…

Read More

২৭ এপ্রিল যশোর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সরকারি সফরের অংশ হিসেবে আগামী ২৭ এপ্রিল যশোর জেলায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এটি হবে তার যশোরে প্রথম আনুষ্ঠানিক সফর, যা স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক মহলে বিশেষ গুরুত্ব বহন করছে। সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাতে খুলনা বিভাগ বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বিদ্যুৎ জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত তার ভেরিফায়েড ফেসবুক…

Read More

ইরানে দেশরক্ষায় ১.৪ কোটি মানুষের নিবন্ধন দাবি

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় ইতোমধ্যে প্রায় ১ কোটি ৪০ লাখ ইরানি স্বেচ্ছায় জীবন উৎসর্গের অঙ্গীকার করে নিবন্ধন করেছেন। তিনি নিজেও দেশের জন্য জীবন দিতে প্রস্তুত বলে উল্লেখ করেন। এক বক্তব্যে প্রেসিডেন্ট বলেন, বিপুলসংখ্যক নাগরিক দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে এই উদ্যোগে অংশ নিয়েছেন। চলমান আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে সরকার জাতীয় ঐক্য ও প্রতিরোধের…

Read More

হজ প্যাকেজ ব্যয় কমাতে সরকারের উদ্যোগ

হজযাত্রীদের জন্য ব্যয় সহনীয় করতে আগামী ২০২৭ সালের হজ প্যাকেজে খরচ কমানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। তিনি বলেন, হজযাত্রীদের চাহিদা ও সুযোগ-সুবিধা বিবেচনায় নিয়ে সার্বিক পরিস্থিতি মূল্যায়নের মাধ্যমে এ সিদ্ধান্ত গ্রহণ করা হবে। মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদে এক তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী এ তথ্য জানান। সংসদ সদস্য…

Read More

অ্যাপোলোর রেকর্ড ভেঙে পৃথিবী থেকে সর্বোচ্চ দূরত্বে আর্টেমিস-২ মিশনের নভোচারীরা

মানব মহাকাশ অভিযানের ইতিহাসে অর্ধশতাব্দী আগের রেকর্ড ভেঙে এক নতুন মাইলফলক স্পর্শ করেছেন আর্টেমিস-২ মিশনের নভোচারীরা। পৃথিবী থেকে মানুষের সর্বোচ্চ দূরত্বে ভ্রমণের পূর্ববর্তী সকল দৃষ্টান্ত পেছনে ফেলে তারা এখন মহাকাশের এক অজানা উচ্চতায় অবস্থান করছেন। মঙ্গলবার বাংলাদেশ সময় ভোর ৪টা ৭ মিনিটে মহাকাশযানটি পৃথিবী থেকে তার সর্বোচ্চ দূরত্ব অতিক্রম করে। এই ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণে ওরিয়ন ক্যাপসুলটি…

Read More

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা ঠেকাতে ইরানের মানববন্ধনের আহ্বান

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার হুমকি মোকাবিলায় সারাদেশের বিদ্যুৎকেন্দ্রগুলোর সামনে সাধারণ মানুষকে মানববন্ধন করার আহ্বান জানিয়েছে ইরান সরকার। তরুণ, অ্যাথলেটসহ সব শ্রেণির নাগরিককে এতে অংশ নিতে বলা হয়েছে। সরকার জানিয়েছে, ৭ এপ্রিল দেশের প্রতিটি বিদ্যুৎকেন্দ্রের সামনে মানববন্ধন গড়ে তুলতে হবে। ইরানের যুব ও ক্রীড়া উপমন্ত্রী আলিরেজা রাহিমি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, “আমরা হাতে হাত রেখে দাঁড়িয়ে বলব:…

Read More

তনু হত্যাকাণ্ড: ৩ সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ আদালতের

দীর্ঘ ১০ বছরের প্রতীক্ষা আর বিচারহীনতার গ্লানি মুছে সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডের তদন্তে নতুন মোড় এসেছে। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী ও নাট্যকর্মী তনু হত্যার এক দশক পর তিন সন্দেহভাজন ব্যক্তির ডিএনএ পরীক্ষার নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (০৬ এপ্রিল, ২০২৬) কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মুমিনুল হক এই আদেশ প্রদান করেন।…

Read More

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ

যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রস্তাবিত ‘রেসিপ্রোক্যাল ট্রেড এগ্রিমেন্ট’ বাতিলের দাবিতে বরিশাল নগরীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জাতীয় স্বার্থবিরোধী অভিযোগ তুলে এই চুক্তির বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা প্রতিবাদ জানান। সোমবার (৬ এপ্রিল) নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সমবেত হন বিক্ষোভকারীরা। গণতান্ত্রিক যুক্তফ্রন্ট-এর ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা সমন্বয়কারী শহীদুল…

Read More

নারায়ণগঞ্জে নতুন স্টার সিনেপ্লেক্সের যাত্রা শুরু

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্স-এর নতুন শাখা আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে। আগামী ৭ এপ্রিল নারায়ণগঞ্জ-এ যাত্রা শুরু করতে যাচ্ছে আধুনিক এই সিনেমা হল, যা সিনেমাপ্রেমীদের জন্য নতুন অভিজ্ঞতা বয়ে আনবে। ঈদুল ফিতরকে কেন্দ্র করে শাখাটি চালুর পরিকল্পনা থাকলেও অনিবার্য কারণে তা পিছিয়ে যায়। এতে দর্শকদের কাছে দুঃখ প্রকাশ করে কর্তৃপক্ষ। নতুন তারিখ ঘোষণার…

Read More

ভূমিদস্যুদের বিরুদ্ধে কঠোর অবস্থান প্রশাসনের

ঢাকার সাভারের আমিনবাজারে ভূমিদস্যুদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির ঘোষণা দিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) শাহাদাত হোসেন খান। তিনি জানিয়েছেন, সরকারি জমি দখল বা প্রতারণার মাধ্যমে আত্মসাতের চেষ্টা করলে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। সোমবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ভূমিদস্যুরা রাষ্ট্র ও সমাজের জন্য হুমকি। নিজেদের স্বার্থ হাসিলে তারা বিভিন্ন অনিয়ম ও বেআইনি…

Read More