প্রধান খবর

চট্টগ্রামে জিয়া স্মৃতি জাদুঘর হেরিটেজ ঘোষণা ও দ্রুত সংস্কারের আশ্বাস

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন। শুক্রবার তিনি জাদুঘরের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। দীর্ঘদিন ধরে অবহেলা ও অযত্নে থাকা এই জাদুঘরের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন তিনি। পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মন্ত্রী বলেন, স্বাধীনতার ঘোষকসহ যারা সম্মুখযুদ্ধে অংশ…

Read More

বরগুনার অর্ধশত গ্রামে একদিন আগেই ঈদ উদযাপন

সৌদি আরবের সঙ্গে মিল রেখে বরগুনার প্রায় অর্ধশত গ্রামে একদিন আগেই উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। শুক্রবার সকাল সাড়ে আটটায় বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়নের মধ্য বকুলতলী গ্রামের মল্লিক বাড়ি জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। বিভিন্ন বয়সী শতাধিক মানুষ সেখানে নামাজে অংশ নেন। শুধু এই গ্রামই নয়, বরগুনা সদর উপজেলার পাজরাভাঙ্গা, লাকুরতলা, গৌরীচন্না, পাথরঘাটা…

Read More

শেরপুরে মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, চালকসহ নিহত ৩

পরিবারের জন্য ঈদের নতুন পোশাক আর দুমুঠো উপহার নিয়ে বাড়ি ফিরছিলেন তারা। উদ্দেশ্য ছিল স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করা। কিন্তু সেই আনন্দ মুহূর্তেই রূপ নিলো বিষাদে। একটি বীভৎস শব্দ আর লেলিহান শিখায় চুরমার হয়ে গেল সব স্বপ্ন। বাড়ির আঙিনায় ফেরার বদলে শিউলী, তায়েবা আর রিন্টুদের নিথর দেহ এখন স্বজনদের প্রতীক্ষায়। বুধবার সকাল সাড়ে ৭টার…

Read More

সাভারে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

সাভারে বকেয়া বেতনের দাবিতে স্টেট ফাস্ট নামে একটি কুরিয়ার সার্ভিসের শ্রমিকরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে রাজফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় শ্রমিকরা হঠাৎ সড়কে নেমে আসেন। তাদের বিক্ষোভে ওই সময় মহাসড়কে যান চলাচল আংশিকভাবে ব্যাহত হয়। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ ঘটনাস্থলের দিকে রওনা…

Read More

লালমনিরহাটে ট্রাকচাপায় শিশুসহ নিহত ৩

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী শিশুসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার মির্জারকোট মডেল মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ ঘটনা নিশ্চিত করেছেন। নিহতদের বাড়ি দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের মনসাপুর গ্রামে। এ সময় আহত আরও একজনকে রংপুর মেডিকেলে নিয়ে…

Read More

জামালপুরে পাম্পে তেল সংকটে মোটরসাইকেল চালকদের সড়ক অবরোধ

জামালপুরের বকশীগঞ্জে পাম্পে তেল না পেয়ে ক্ষোভে সড়ক অবরোধ করেছেন মোটরসাইকেল চালকরা। এতে প্রায় আধাঘণ্টা বকশীগঞ্জ-জামালপুর সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। শনিবার দুপুরে উপজেলার মেসার্স পরেশ চন্দ্র সাহা ফুয়েল স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।  সকাল থেকেই মোটরসাইকেল চালকরা তেল নেওয়ার জন্য দীর্ঘ লাইনে অপেক্ষা করছিলেন। কিন্তু দীর্ঘ সময় অপেক্ষার পরও তেল না পেয়ে…

Read More

আগামী পাঁচ দিন দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা

পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপের বর্ধিতাংশের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে আগামী কয়েক দিন বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, কোথাও কোথাও দমকা হাওয়া বয়ে যেতে পারে এবং বৃষ্টির এই প্রবণতা পাঁচ দিনই অব্যাহত থাকতে পারে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যা বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি করেছে। প্রথম দিনে রংপুর,…

Read More

রামপালে দুর্ঘটনায় নিহতদের দাফন সম্পন্ন, জানাজায় হাজারো মানুষের অংশগ্রহণ

বাগেরহাটের রামপালে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ জনের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) জুমার নামাজের পর মোংলা উপজেলা পরিষদ মাঠে বিএনপি নেতা আব্দুর রাজ্জাকসহ তার পরিবারের ৯ সদস্যের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় কয়েক হাজার মানুষ অংশ নেন, শোকের ভারে কানায় কানায় ভরে ওঠে পুরো মাঠ। জানাজায় উপস্থিত ছিলেন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী শেখ…

Read More

ঈদে অতিরিক্ত ভাড়া-চাঁদাবাজি চলবে না: হুঁশিয়ারি সংস্কৃতি প্রতিমন্ত্রীর

দৌলতদিয়া ফেরিঘাটে ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া ও চাঁদাবাজি কোনোভাবেই সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। তিনি বলেন,“ঈদের সময় মৌসুমি কাউন্টারে অতিরিক্ত ভাড়া নেওয়া বন্ধ করতে হবে এবং ঘাট এলাকায় ভাড়ার তালিকা টাঙানো থাকবে। আমরা দৃশ্যমান পরিবর্তন দেখতে চাই, যারা ঈদে বাড়িতে আসবে, ঘাটে পা রাখলেই যেন সেই পরিবর্তন লক্ষ্য…

Read More

বগুড়া-৬ উপনির্বাচন ও শেরপুর-৩ আসনে ভোট ৯ এপ্রিল

ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া-৬ নির্বাচনী এলাকার শূন্য আসনের উপনির্বাচন এবং শেরপুর–৩ আসনের নির্বাচনে গণভোট থাকছে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার দুপুর পৌনে ২টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক বৈঠক শেষে এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ। তিনি জানান, বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচন আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে।…

Read More