প্রধান খবর

Prime Desk

হরমুজ প্রণালির অবরোধে তেলের দামে রেকর্ড উল্লম্ফন

ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের জেরে হরমুজ প্রণালিতে তেহরানের অবরোধ আন্তর্জাতিক জ্বালানি বাজারে তীব্র অস্থিরতা তৈরি করেছে। বিশেষ করে ব্রেন্ট ক্রুডের দাম এক মাসে রেকর্ড ৫৯ শতাংশ বেড়ে গেছে। বাজার বিশ্লেষকদের ভাষায়, ১৯৯০ সালের উপসাগরীয় যুদ্ধের পর এত কম সময়ে অপরিশোধিত তেলের দামে এমন উল্লম্ফন আর দেখা যায়নি। তারা বলছেন, তেলের ঘাটতি নয় বরং মধ্যপ্রাচ্য থেকে সরবরাহ অনিয়মিত…

Read More

ঢাকায় দুপুর পর্যন্ত বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা

ঢাকা ও আশপাশের এলাকায় আজ দুপুর পর্যন্ত বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে সোমবার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার যে পূর্বাভাস দেওয়া হয়েছে, তাতে বলা হয়েছে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে এবং দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে মাঝারি গতির বাতাস প্রবাহিত হবে, যা হঠাৎ দমকা…

Read More

র‍্যাবের সাঁড়াশি অভিযানে তিন মাসে গ্রেপ্তার ৩,৪৭৩ জন মাদক, অস্ত্র ও সন্ত্রাসবিরোধী অভিযানে বড় সাফল্য

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) চলতি বছরের প্রথম তিন মাসে দেশজুড়ে সাঁড়াশি অভিযান চালিয়ে বড় সাফল্য অর্জন করেছে। র‍্যাবের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ২৯ মার্চ পর্যন্ত খুন, ধর্ষণ, অবৈধ অস্ত্র, মাদক চোরাচালান ও জঙ্গিবাদসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ৩,৪৭৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকবিরোধী অভিযানে সর্বাধিক গ্রেপ্তার গোয়েন্দা সূত্র জানায়, গত তিন মাসে সবচেয়ে…

Read More

হাইওয়েতে যত্রতত্র বাস কাউন্টার থাকবে না: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী

হাইওয়ের পাশে আর যত্রতত্র বাসের টিকিট কাউন্টার রাখা যাবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। রোববার সচিবালয়ে এক সভা শেষে ব্রিফিংয়ে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। মন্ত্রী বলেন, হাইওয়ে পুলিশকে আরও তৎপর করা হবে যাতে মহাসড়কে কোনো অবস্থাতেই অস্থায়ী বাজার বসতে না পারে। তিনি জানান, “গতবার আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম ঈদের আগে…

Read More

বিরোধীদলীয় চিফ হুইপ গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনার দাবি সংসদ অধিবেশনে

জাতীয় সংসদের বর্তমান কার্যক্রমে জুলাই সনদ ও গণভোটের কোনো প্রতিফলন নেই বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তার দাবি, সংসদের নিয়মিত ও দৈনন্দিন কার্যক্রম শুরুর আগে জনগুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়ন আদেশ নিয়ে আলোচনা হওয়া জরুরি। রোববার বিকেলে সংসদ অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, “আমরা এই সংসদ কীভাবে গঠিত…

Read More

সিডনিতে আওয়ামী লীগ অস্ট্রেলিয়ার উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন

সিডনিতে বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়া শাখার উদ্যোগে শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য দোয়া ও আলোচনা সভা। ২৬ মার্চ সিডনির গ্রামীন রেস্তোরার হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিপুল উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অস্ট্রেলিয়ার সুপরিচিত ব্যক্তিত্ব, ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক, লেখক…

Read More

হ্যারি পটার সিরিজের নতুন ট্রেলার ঝড় তুলল ইন্টারনেটে

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে পর্দায় ফিরছে জে. কে. রাওলিংয়ের জাদুকরী দুনিয়া। এইচবিও ম্যাক্স সম্প্রতি প্রকাশ করেছে ‘হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার্স স্টোন’ সিরিজের প্রথম ট্রেলার, যা মুক্তির পরই ইন্টারনেটে ব্যাপক সাড়া ফেলেছে। ২৬ মার্চ প্রকাশের পর প্রথম ৪৮ ঘণ্টায় ট্রেলারটি বিভিন্ন প্ল্যাটফর্মে দেখা হয়েছে ২৭ কোটি ৭০ লাখের বেশি বার যা এইচবিওর ইতিহাসে নতুন রেকর্ড…

Read More

দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে দুইজন নিহত

দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুরের চন্ডিপুর এলাকায় ভোরে ঘটে গেল মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। রোববার সকাল ৬টার দিকে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বালুবাহী ট্রাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয় এবং অন্তত ছয়জন আহত হন। বিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুইজনের মরদেহ উদ্ধার করে। নিহতদের…

Read More

হরমুজ প্রণালীতে নতুন সমীকরণ

হরমুজ প্রণালী দিয়ে আরব বিশ্বের উপসাগরীয় দেশগুলো বিশ্বের মোট তেল রপ্তানির প্রায় ২০ শতাংশ পরিবহন করে। এই গুরুত্বপূর্ণ নৌপথ ইরান বন্ধ করে দেওয়ার পর থেকেই বৈশ্বিক জ্বালানি বাজারে তীব্র অস্থিরতা দেখা দিয়েছে। বহু দেশে জ্বালানির জন্য হাহাকার তৈরি হয়েছে, আর সময় যত যাচ্ছে পরিস্থিতি ততই খারাপের দিকে যাচ্ছে। ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে যৌথ…

Read More

ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ বিক্ষোভে লাখো মানুষের অংশগ্রহণ, উত্তাল যুক্তরাষ্ট্র

ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন নীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে অনুষ্ঠিত হলো ব্যাপক ‘নো কিংস’ বিক্ষোভ। দেশটির ৫০টি অঙ্গরাজ্য থেকে লাখ লাখ মানুষ রাস্তায় নেমে ট্রাম্পের নেতৃত্বের ধরন ও সিদ্ধান্তের বিরুদ্ধে নিজেদের ক্ষোভ প্রকাশ করেন। আয়োজকদের দাবি, এবার আগের বছরের অক্টোবরের আন্দোলনের তুলনায় প্রায় ১০ লাখ বেশি মানুষ অংশ নিয়েছেন। ট্রাম্প ২০২৪ সালের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব…

Read More