প্রধান খবর

Prime Desk

মেসি-রোনালদো বিতর্কে কাফুর চমক, নেইমারকে এগিয়ে রাখলেন ব্রাজিল কিংবদন্তি

লিওনেল মেসি নাকি ক্রিশ্চিয়ানো রোনালদো কে সেরা? আধুনিক ফুটবলের এই বিতর্ক বহুদিনের। কেউ বলেন আট ব্যালন ডি’অর ও বিশ্বকাপজয়ী মেসিই এগিয়ে, আবার কেউ পাঁচ ব্যালন ডি’অর ও হাজার গোলের পথে থাকা রোনালদোকে পিছিয়ে রাখতে নারাজ। কিন্তু এই দুই মহাতারকার কাউকেই শতাব্দীর সেরা ফুটবলারের তালিকায় রাখতে রাজি নন ব্রাজিল কিংবদন্তি কাফু। দুই সেরা ফুটবলারের বিতর্কে তিনি…

Read More

বিশ্ববাজারে তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী, ব্রেন্ট ক্রুড ১০০ ডলারের ওপরে

ইরান যুদ্ধ নিয়ে অনিশ্চিত পরিস্থিতির প্রভাব পড়তে শুরু করেছে বৈশ্বিক জ্বালানি বাজারে। বড় ধরনের পতনের পর আবারও ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে উঠে এসেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, মঙ্গলবার (২৪ মার্চ) এশিয়ার বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ৩.৭৫% বেড়ে ১০৩.৬৯ ডলার হয়েছে। একই সময়ে নাইমেক্স লাইট সুইট তেলের দাম ৩.৪২% বেড়ে…

Read More

পিএসএলের ১১তম আসর দুই ভেন্যুতে সীমাবদ্ধ, সব ম্যাচ হবে দর্শকবিহীন

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১১তম আসরের ম্যাচগুলো এবার অনুষ্ঠিত হবে মাত্র দুটি ভেন্যুতে লাহোর ও করাচি। প্রতিটি ভেন্যুতে হবে ২২টি করে ম্যাচ। মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকটের কারণে আয়োজক কমিটি ছয় ভেন্যুর পরিবর্তে টুর্নামেন্টকে দুই ভেন্যুতে সীমাবদ্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। একইসঙ্গে সব ম্যাচই হবে দর্শকবিহীন স্টেডিয়ামে। কোনো ম্যাচের তারিখ পরিবর্তন করা হয়নি,…

Read More

হ্যামস্ট্রিং চোটে রোনালদো জাতীয় দলের বাইরে

হ্যামস্ট্রিংয়ের চোট ক্রিস্তিয়ানো রোনালদোকে বেশ ভোগাচ্ছে। ক্লাবের হয়ে টানা দুই ম্যাচ মিস করার পর এবার জাতীয় দলের হয়েও মাঠে নামতে পারছেন না পর্তুগিজ সুপারস্টার। মার্চের শেষ সপ্তাহে মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে পর্তুগাল, আর এ জন্য দল ঘোষণা করেছেন কোচ রবের্তো মার্তিনেস। ডান হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে ম্যাচ দুটির একটিতেও থাকছেন না রোনালদো।…

Read More

বাগদাদের দক্ষিণে সামরিক ঘাঁটিতে বিমান হামলা, চারজন আহত

ইরাকের রাজধানী বাগদাদের দক্ষিণে বাবিল প্রদেশের জুরফ আল-সাখর শহরে একটি সামরিক ঘাঁটিতে বিমান হামলা চালানো হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, হামলার শিকার ঘাঁটিটি ইরাকের সশস্ত্র গোষ্ঠী পপুলার মোবিলাইজেশন ফোর্সেস (পিএমএফ) ব্যবহার করে আসছিল। পুলিশ ও চিকিৎসাসংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে আলজাজিরা জানায়, এই হামলায় অন্তত চারজন আহত হয়েছেন।…

Read More

পেরু সীমান্তবর্তী অ্যামাজন অঞ্চলে কলম্বিয়ার সামরিক বিমান বিধ্বস্ত, ৬৬ জনের মরদেহ উদ্ধার

দক্ষিণ আমেরিকার পেরু সীমান্তবর্তী অ্যামাজন অঞ্চলে কলম্বিয়ার একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ভয়াবহ প্রাণহানির ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত ৬৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে রয়টার্স, যা কলম্বিয়া সরকারের তথ্যের ভিত্তিতে প্রকাশিত। বিমানটিতে মোট ১২৫ আরোহী ছিলেন: ১১ জন বিমানবাহিনীর সদস্য ১১৫ জন সেনাসদস্য জাতীয় পুলিশের ২ কর্মকর্তা অর্ধ শতাধিক আরোহীকে জীবিত উদ্ধার করে…

Read More

গাইবান্ধায় সীমিত পরিসরে জ্বালানি সরবরাহ শুরু, হেলমেট-লাইসেন্স বাধ্যতামূলক

টানা তিন দিন বন্ধ থাকার পর অবশেষে গাইবান্ধায় দুটি ফিলিং স্টেশনে প্রশাসনের উপস্থিতিতে সীমিত পরিসরে জ্বালানি সরবরাহ শুরু হয়েছে। সোমবার (২৩ মার্চ) রাত ৮টার দিকে শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন আর রহমান ফিলিং স্টেশন এবং বিকেল সাড়ে ৫টার দিকে এসএ কাদির অ্যান্ড সন্স পাম্পে তেল বিক্রি শুরু হয়। উভয় পাম্পেই পুলিশের কঠোর নজরদারি ছিল। জেলা প্রশাসনের নতুন…

Read More

ঈদের টানা ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে

পবিত্র ঈদুল ফিতরের টানা সাত দিনের ছুটি শেষে মঙ্গলবার (২৪ মার্চ) থেকে খুলেছে বাংলাদেশ সচিবালয়সহ সব সরকারি অফিস, ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠান। দীর্ঘ ছুটির পর কর্মস্থলে ফিরে কর্মকর্তা-কর্মচারীরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় ও কোলাকুলি করে ঈদের আনন্দ ভাগাভাগি করছেন। গত ২১ মার্চ সারা দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয় ঈদুল ফিতর।…

Read More

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে রাজধানীর জাতীয় প্যারেড স্কয়ারে অনুষ্ঠিত হতে যাচ্ছে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট। আগামী ২৬ মার্চ সকাল ৯টা থেকে শুরু হবে এ আয়োজন, যেখানে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। অনুষ্ঠানটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। সোমবার (২৩ মার্চ) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, দর্শনার্থীরা ২,…

Read More

ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠন আজ

ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠন অনুষ্ঠিত হবে আজ মঙ্গলবার (২৪ মার্চ)। জাতীয় সংসদ সচিবালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বেলা ১১টায় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে এই বৈঠন বসবে। বৈঠকে সভাপতিত্ব করবেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম। গত ১৫ মার্চ স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে জাতীয় সংসদের এই বিশেষ কমিটি গঠন করা…

Read More