প্রধান খবর

Prime Desk

ঈদের ছুটিতে পেমেন্ট জটিলতা, রাজধানীতে অকটেন সংকট

পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে ব্যাংক ও ডিপো বন্ধ থাকায় পেমেন্ট জটিলতা তৈরি হয়েছে, আর তার সরাসরি প্রভাব পড়েছে রাজধানীর জ্বালানি সরবরাহে। মঙ্গলবার (২৪ মার্চ) উত্তরা, মিরপুর, মহাখালী, গাবতলীসহ বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে বেশিরভাগ পাম্পেই ঝুলছে ‘অকটেন নেই’ লেখা সাইনবোর্ড। যে দু-একটি স্টেশনে তেল পাওয়া যাচ্ছে, সেখানে গ্রাহকদের দীর্ঘ লাইন, অপেক্ষা আর হতাশার চিত্র স্পষ্ট।…

Read More

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে অন্তত ১২ জন আহত তেল আবিবের কাছে বেনি ব্রাকে ভবন ধস

ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলের মধ্যাঞ্চলে আঘাত হানায় অন্তত ১২ জন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির জরুরি পরিষেবা সংস্থা। তেল আবিবের নিকটবর্তী বেনি ব্রাক শহরে একটি ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত করলে আশপাশের আবাসিক ভবনগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। মাগেন ডেভিড অ্যাডম জানায়, আহতদের মধ্যে ৯ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে নেওয়া হয়েছে। ২৩ বছর বয়সী এক যুবক…

Read More

গাইবান্ধায় জ্বালানি সংকটে বাইকারদের বিক্ষোভ তেল না পেয়ে সড়ক অবরোধ

গাইবান্ধায় জ্বালানি সংকট দিন দিন তীব্র আকার ধারণ করছে। প্রশাসনের নানা উদ্যোগ সত্ত্বেও অধিকাংশ মোটরসাইকেল চালক কাঙ্ক্ষিত তেল পাচ্ছেন না। মঙ্গলবার (২৪ মার্চ) সকাল থেকে রাত পর্যন্ত জেলার বিভিন্ন ফিলিং স্টেশনে তেল না পেয়ে বিপাকে পড়েন শত শত বাইকার। ক্ষোভে তারা দুপুরে গাইবান্ধা–পলাশবাড়ি সড়ক অবরোধ করেন, যা প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ করে দেয়।…

Read More

মোহাম্মদপুরের রায়েরবাজারে কৃষি আড়তে আগুন, ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় নিয়ন্ত্রণে

রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার সাদেক খান কৃষি আড়তে ভোররাতে লাগা আগুন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণে এনেছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগে বৃহস্পতিবার ভোরের দিকে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। মার্কেটের মালিকের ভাতিজা রাজেশ খান জানান, বাজারটিতে মূলত কৃষিপণ্য সংরক্ষণ ও পাইকারি বিক্রি করা হতো।…

Read More

ইরানের শীর্ষ নেতৃত্বে প্রাণহানি: ‘মোজাইক কাঠামো’ ধরে রেখেছে সামরিক সক্ষমতা

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের প্রবীণ সর্বোচ্চ নেতা এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) শীর্ষ কয়েকজন কমান্ডার নিহত হয়েছেন। তবু ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুদ্ধের মাঝেও দেশটির শাসনব্যবস্থা কৌশল নির্ধারণ ও সামরিক কার্যক্রম পরিচালনার সক্ষমতা ধরে রেখেছে। আইআরজিসির দীর্ঘদিনের প্রস্তুত ‘মোজাইক’ বা খণ্ডিত সাংগঠনিক কাঠামোর কারণেই নেতৃত্বশূন্যতা বড় সংকটে পরিণত হয়নি। প্রতিটি কমান্ডারের জন্য আগে…

Read More

কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকদের উপচে পড়া ভিড়

সাগরকন্যা কুয়াকাটা সমুদ্র সৈকতে এখন উপচে পড়া পর্যটকের ভিড়। ছুটির আমেজ ও অনুকূল আবহাওয়ায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো মানুষ সৈকতে নেমে গোসল, খেলাধুলা ও উল্লাসে মেতে উঠেছেন। তিন নদীর মোহনা, লেম্বুর বন, শুটকি পল্লী, ঝাউবাগান ও গঙ্গামতিসহ সব দর্শনীয় স্থানে পর্যটকদের উপস্থিতি বেড়েছে কয়েকগুণ। হোটেল-মোটেলগুলোতে শতভাগ বুকিং, ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতেও কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। মঙ্গলবার (২৪…

Read More

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দুই গোষ্ঠীর সংঘর্ষে নিহত ১ আহত অন্তত ২০ জন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্ব শত্রুতার জেরে দুই গোষ্ঠীর সংঘর্ষে আক্তার মিয়া নামে একজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গোয়ালনগর ইউনিয়নের গোয়ালনগর গ্রামে এ সংঘর্ষ শুরু হয়। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত সংঘর্ষ চলমান ছিল। আহতদের নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ…

Read More

মানবপাচার মামলায় গ্রেপ্তার সাবেক এমপি মাসুদ ডিবির হাতে আটক,পাঁচ দিনের রিমান্ড আবেদন

এক-এগারোর সময়ের আলোচিত সাবেক সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীকে পল্টন থানায় হওয়া মানবপাচার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। তার বিরুদ্ধে এখন পর্যন্ত ১১টি মামলার তথ্য পেয়েছে ডিবি। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য…

Read More

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধে গোপন আলোচনায় ইসলামাবাদ

যুদ্ধরত দুই দেশ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা নিতে এগিয়ে এসেছে পাকিস্তান। ইসলামাবাদের কর্মকর্তারা ইতোমধ্যে যুদ্ধবিরতি ও কূটনৈতিক সমাধানের লক্ষ্যে ওয়াশিংটন এবং তেহরানের সঙ্গে আলোচনা শুরু করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস সোমবার এক প্রতিবেদনে জানায়, রোববার পাকিস্তানের প্রতিরক্ষা বিভাগের প্রধান ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এই ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে…

Read More

ইরান যুদ্ধের মাঝেই বিপাকে যুক্তরাষ্ট্রের বৃহত্তম রণতরী ইউএসএস জেরাল্ড 

ইরান যুদ্ধ ঘিরে উত্তেজনার মধ্যে নিজেদের সবচেয়ে বড় যুদ্ধজাহাজ ও বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড মোতায়েন করেছিল যুক্তরাষ্ট্র। গ্রিসের সৌদা উপসাগর থেকে মধ্যপ্রাচ্যের জলসীমায় পৌঁছেও গিয়েছিল জাহাজটি। কিন্তু লন্ড্রি বিভাগে ভয়াবহ আগুন লাগায় রণতরীটির যুদ্ধমিশন থেমে গেছে। এখন এটি ইরান যুদ্ধ থেকে সরে গিয়ে গ্রিসের ক্রিট দ্বীপে অবস্থিত মার্কিন ঘাঁটির পথে ফিরছে। মার্কিন প্রতিরক্ষা…

Read More