প্রধান খবর

১৪টি সেতুতে স্বয়ংক্রিয় টোল: বিকাশ থেকেই হবে পরিশোধ

যোগাযোগ ব্যবস্থাকে আরও সহজ ও যানজটমুক্ত করতে সড়ক ও জনপথ অধিদপ্তরের অধীনে দেশজুড়ে ১৪টি গুরুত্বপূর্ণ সেতুর টোল প্লাজায় চালু হয়েছে স্বয়ংক্রিয় টোল আদায় ব্যবস্থা। ফলে গাড়িচালকরা আর টোল বুথে দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে না, বিকাশ অ্যাকাউন্ট থেকেই স্বয়ংক্রিয়ভাবে টোল পরিশোধ করা যাচ্ছে।

যেসব টোল প্লাজায় স্বয়ংক্রিয় টোল দেওয়া যাবে
শহীদ ময়েজ উদ্দিন ব্রিজ, নরসিংদী

মেঘনা-গোমতী সেতু (মেঘনা টোল প্লাজা)

মেঘনা-গোমতী সেতু (গোমতী টোল প্লাজা)

৩য় শীতলক্ষ্যা সেতু

সৈয়দ নজরুল ইসলাম সেতু (ভৈরব সেতু)

চরসিন্দুর টোল প্লাজা, নরসিংদী

মধুমতি সেতু টোল প্লাজা (কালনা সেতু)

কর্ণফুলী সেতু টোল প্লাজা, চট্টগ্রাম

খান জাহান আলী সেতু, খুলনা

লালন শাহ সেতু, কুষ্টিয়া

হাটিকামরুল-বনপাড়া নতুন সড়ক, নাটোর

হযরত শাহ পরান সেতু টোল প্লাজা, সিলেট

লেবুখালী সেতু, পটুয়াখালী

৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু (বেকুটিয়া সেতু), পিরোজপুর

রেজিস্ট্রেশন করার নিয়ম
বিকাশ অ্যাপ থেকে গাড়ি রেজিস্ট্রেশন করা খুব সহজ।

ধাপগুলো:
বিকাশ অ্যাপ খুলে হোমস্ক্রিনে ‘টোল’ অপশন সিলেক্ট করুন

‘মোটরযান রেজিস্টার করুন’ এ ক্লিক করুন

গাড়ির প্রয়োজনীয় তথ্য দিন

বিকাশ পিন দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন

গ্রাহক চাইলে যেকোনো সময় বিকাশ অ্যাপ থেকেই রেজিস্ট্রেশন বাতিল করতে পারবেন।

বিকাশে টোল পরিশোধ সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে এখানে:
https://www.bkash.com/page/toll-payment-bKash

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *