প্রধান খবর

স্বাস্থ্যখাতে সক্ষমতা বাড়লে জিডিপির ১.৫% বরাদ্দ দেওয়া হবে বলে জানালেন সচিব

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী জানিয়েছেন, আসন্ন বাজেটে সক্ষমতা বৃদ্ধি সাপেক্ষে স্বাস্থ্যখাতে জিডিপির ১.৫ শতাংশ বরাদ্দ দেওয়ার পরিকল্পনা রয়েছে। বর্তমানে স্বাস্থ্যখাতে জিডিপির ০.৬৭ শতাংশ বরাদ্দ থাকলেও তার মাত্র ২৫ শতাংশ ব্যয় করা সম্ভব হয়েছে। সচিবের আশা, সক্ষমতা বাড়াতে পারলে এই ব্যয় ৫০–৫৫ শতাংশে উন্নীত করা যাবে।

শনিবার (১১ এপ্রিল) বিশ্ব পারকিনসনস দিবস ২০২৬ উপলক্ষে মুভমেন্ট ডিসঅর্ডার সোসাইটি অব বাংলাদেশ এবং সোসাইটি অব নিউরোলজিস্টস অব বাংলাদেশ আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সচিব আরও বলেন, স্বাস্থ্যখাতে বরাদ্দ থাকলেও তা পুরোপুরি ব্যয় করতে না পারার দায় রয়েছে। প্রকল্প বাস্তবায়নে সক্ষমতার ঘাটতির কারণে অনেক সময় প্রকল্পের মেয়াদ বাড়াতে হয়। তিনি জানান, সক্ষমতা উন্নয়ন ও দক্ষ জনবল বৃদ্ধির মাধ্যমে স্বাস্থ্যখাতের বাজেট বাস্তবায়ন আরও কার্যকর করা হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *