ক্রিকেটার, ব্যবসায়ী ও রাজনীতিবিদের পর এবার প্রকাশক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন সাকিব আল হাসান। দেশের বাইরে রাজনৈতিক কারণে অবস্থান করলেও যুক্তরাষ্ট্র থেকেই নতুন উদ্যোগ নিয়েছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। খুব শিগগিরই তিনি চালু করতে যাচ্ছেন একটি নতুন ডিজিটাল সংবাদমাধ্যম ‘বিয়ন্ড বাংলা’।
সাকিব জানিয়েছেন, এই সংবাদমাধ্যমে বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই সংবাদ প্রকাশ করা হবে। যদিও এটি যুক্তরাষ্ট্র থেকে পরিচালিত হবে, তবুও বাংলাকে প্রধান্য দিয়েই সংবাদ পরিবেশন করা হবে। তিনি নিজেই জানিয়েছেন যে সংবাদমাধ্যমটির প্রাথমিক কার্যক্রম তার সরাসরি তত্ত্বাবধানেই শুরু হবে।
ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে এখানে টেক্সটের পাশাপাশি ভিজ্যুয়াল কনটেন্টও থাকবে। রাজনীতি, অর্থনীতি, আন্তর্জাতিক, খেলাধুলা, বিনোদনসহ সব ধরনের সংবাদ গুরুত্ব দিয়ে প্রচার করার পরিকল্পনার কথা জানিয়েছেন সাকিব। তার ভাষায়, তিনি চেষ্টা করবেন “সব এক্সক্লুসিভ নিউজ” উপস্থাপন করতে।
এই নতুন উদ্যোগের মাধ্যমে সাকিব আল হাসান তার বহুমুখী পরিচয়ে আরও একটি নতুন অধ্যায় যোগ করতে যাচ্ছেন।

