মোহাম্মদপুরের রায়েরবাজারে কৃষি আড়তে আগুন, ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় নিয়ন্ত্রণে

রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার সাদেক খান কৃষি আড়তে ভোররাতে লাগা আগুন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণে এনেছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আগুন লাগে বৃহস্পতিবার ভোরের দিকে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। মার্কেটের মালিকের ভাতিজা রাজেশ খান জানান, বাজারটিতে মূলত কৃষিপণ্য সংরক্ষণ ও পাইকারি বিক্রি করা হতো। রাত তিনটার দিকে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। আগুনে কতটুকু ক্ষতি হয়েছে তা এখনো নিরূপণ করা যায়নি।

ফায়ার সার্ভিস ঘটনাস্থলে তদন্ত শুরু করেছে, আর ব্যবসায়ীরা ক্ষয়ক্ষতির হিসাব করছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *