প্রধান খবর

বিয়ের পর জীবনে স্থিরতা, বদলে গেছেন আরমান মালিক

বর্তমান সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী আরমান মালিক বিয়ের পর ব্যক্তিগত জীবনে উল্লেখযোগ্য পরিবর্তনের কথা জানিয়েছেন। হিন্দির পাশাপাশি তেলুগু, বাংলা, ইংরেজিসহ একাধিক ভাষায় গান গেয়ে শ্রোতাদের মন জয় করা এ শিল্পী সম্প্রতি সংসারজীবন নিয়ে খোলামেলা কথা বলেছেন।

২০২৫ সালে দীর্ঘদিনের প্রেমিকা আশনা শ্রফকে বিয়ে করেন আরমান। বিয়ের পর জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন এসেছে বলে এক সাক্ষাৎকারে জানান তিনি। আরমানের ভাষায়, এখন নিজেকে আগের চেয়ে বেশি পরিপূর্ণ মানুষ বলে মনে হয়।

তিনি বলেন, আগে কাজের চাপ ও নিজেকে প্রমাণের অদৃশ্য প্রতিযোগিতায় ব্যস্ত থাকতে হতো। তবে আশনার সঙ্গে সংসার শুরু করার পর জীবনে এসেছে মানসিক স্থিরতা ও প্রশান্তি। এ পরিবর্তন তার সংগীতচর্চায়ও ইতিবাচক প্রভাব ফেলেছে বলে জানান গায়ক।

২০২৩ সালের আগস্টে বাগদান সম্পন্ন করার পর ২০২৫ সালে পরিবার ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই জুটি। সামাজিক মাধ্যমে বিয়ের ছবি প্রকাশের মাধ্যমে ভক্তদের সুখবরটি জানান তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *