প্রধান খবর

খুলনায় ডিপো থেকে অকটেন চুরি করতে গিয়ে পাঁচজন আটক

খুলনায় ডিপোর ভেতর ট্যাংকলরি থেকে অকটেন চুরি করতে গিয়ে পাঁচজনকে হাতেনাতে আটক করা হয়েছে। শুক্রবার দুপুরে এনএসআই খুলনা মেট্রো কার্যালয়ের তথ্যের ভিত্তিতে পদ্মা ডিপোর ভেতর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ঘটনাস্থল থেকে ১০ লিটার অকটেনও জব্দ করা হয়েছে। পরে খুলনা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে সালমা খানুন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ১০ হাজার টাকা জরিমানা করেন।

প্রশাসন সূত্র জানায়, খুলনা মহানগরীর খালিশপুর থানার পদ্মা ডিপো এলাকায় ট্যাংকলরি (খুলনা মেট্রো-ঢ ৪১-০০৭১) থেকে মাগুরার ট্যাংকলরি চালক ইমরান, হেল্পার সম্রাট, মিন্টি, রানা ও বিল্লাল মিলে ড্রামে অকটেন চুরি করছিলেন। এনএসআই সদস্যরা তাদের হাতেনাতে ধরে ফেলেন। পরে বাংলাদেশ মেট্রোলিয়াম আইন ২০১৬-এর ২০(১) ধারায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

ঘটনার পর ডিপো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানা গেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *