প্রধান খবর

ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরতে মানুষের ভিড় কমলাপুর স্টেশনে উপচে পড়া যাত্রী চাপ

ঈদের ছুটি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ। যদিও সাপ্তাহিক ছুটি আরও একদিন বাকি, তবুও শুক্রবার থেকেই রাজধানীমুখী যাত্রীদের চাপ বাড়তে দেখা গেছে। অনেকে অফিসের বাধ্যবাধকতা, আবার কেউ শেষ মুহূর্তের ভিড় এড়াতে আগেভাগেই ফিরছেন।

শুক্রবার সরেজমিনে কমলাপুর রেলওয়ে স্টেশনে দেখা যায়, দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা প্রতিটি ট্রেনই যাত্রীবোঝাই হয়ে প্ল্যাটফর্মে ঢুকছে। কারও হাতে বড় ব্যাগ, কারও সঙ্গে পরিবার সব মিলিয়ে স্টেশনজুড়ে ছিল উপচে পড়া ভিড়। ট্রেন থেকে নামার পরও যাত্রীদের ভিড় সামলাতে হিমশিম খেতে হয় রেলওয়ে কর্মীদের।

স্টেশনের পরিবেশে স্পষ্ট ছিল ঈদ-পরবর্তী ঢাকায় ফেরার ব্যস্ততা। যাত্রীরা বলছেন, ছুটি শেষে রাজধানীতে ফিরতে ভোগান্তি তুলনামূলক কম হলেও ভিড় এড়ানো সম্ভব হয়নি। তবুও সবাই চেষ্টা করছেন সময়মতো কর্মস্থলে পৌঁছাতে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *