মালয়েশিয়ার শ্রমবাজারে ফের সুযোগ, বাংলাদেশিদের জন্য আশার বার্তা
বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর উদ্যোগে অগ্রগতি হয়েছে। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে শ্রম অভিবাসন প্রক্রিয়া সহজ করা, ব্যয় কমানো এবং স্বচ্ছ নিয়োগব্যবস্থা নিশ্চিত করার বিষয়ে ঐকমত্যে পৌঁছানো হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) মালয়েশিয়ার পুত্রজায়ায় অনুষ্ঠিত বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ সংশ্লিষ্ট উচ্চপর্যায়ের প্রতিনিধিদল…

