প্রধান খবর

৫০তম বিসিএস প্রিলির ফল প্রকাশ, উত্তীর্ণ ১২,৩৮৫

৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট ১২ হাজার ৩৮৫ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। মঙ্গলবার দুপুরে পিএসসির ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়। ফল প্রকাশসংক্রান্ত বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরিন। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রিলিমিনারিতে উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ আগামী ৯ এপ্রিল। উল্লেখ্য,…

Read More

অপরাধ করলেই গ্রেপ্তার, অনুমতি লাগবে না: আইজিপি

চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক ও মব সৃষ্টিসহ যে কোনো অপরাধে জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতির প্রয়োজন নেই এমন নির্দেশনা দিয়েছেন বাহারুল আলম। রোববার মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে তিনি বলেন, আইন মেনে সংশ্লিষ্ট কর্মকর্তারা তাৎক্ষণিক ব্যবস্থা নেবেন। বাংলাদেশ পুলিশ সদরদপ্তর সূত্র জানায়, বৈঠকে ৬৪ জেলার পুলিশ সুপার, রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন কমিশনারসহ বিভিন্ন ইউনিটপ্রধান যুক্ত…

Read More

আওয়ামী লীগের বিষয় আইনগতভাবে দেখা হবে: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কার্যালয় খোলার যে প্রসঙ্গ, সেটিকে আইনগতভাবে দেখা হবে। সোমবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নোত্তরে এ কথা বলেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘এটা আমরা চাইনি এবং যেহেতু আইনগতভাবে বলা আছে যে তাদের কার্যক্রম নিষিদ্ধ, সেভাবেই এটাকে দেখা হবে সব…

Read More

রেফারির রুমে অনুপ্রবেশের অভিযোগ, এমএলএস বলছে আইনভঙ্গ করেনি মেসি

ইন্টার মিয়ামি অধিনায়ক লিওনেল মেসির বিরুদ্ধে ওঠা রেফারিদের রুমে অনুপ্রবেশের অভিযোগ খারিজ করে দিয়েছে এমএলএস কর্তৃপক্ষ। ভিডিও বিশ্লেষণ শেষে লিগ জানিয়েছে, মেসি কোনো নীতি লঙ্ঘন করেননি। ফলে লস অ্যাঞ্জেলস এফসির বিপক্ষে হারের পর ঘটা এই বিতর্কে কোনো শাস্তি পাচ্ছেন না আর্জেন্টাইন মহাতারকা। ছড়িয়ে পড়া একটি ভিডিওতে মেসিকে ম্যাচ অফিসিয়ালদের প্রাঙ্গণে দেখা গেলেও পেশাদার রেফারি সংস্থা…

Read More

নতুন ডিজিএফআই প্রধান মেজর জেনারেল কায়সার রশিদ

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতরের (ডিজিএফআই) এর নতুন মহাপরিচালকের দায়িত্ব পেয়েছেন কায়সার রশিদ চৌধুরী। সোমবার সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগে তাকে মেজর জেনারেল পদমর্যাদার র‍্যাংক ব্যাজ পরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ডিজিএফআই দেশের অন্যতম প্রধান সামরিক গোয়েন্দা সংস্থা। পদোন্নতির পর নতুন মহাপরিচালক হিসেবে কায়সার রশিদ চৌধুরী সংস্থাটির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন। র‌্যাংক ব্যাজ পড়ানোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনাবাহিনী…

Read More

মোস্ট ওয়ান্টেড ‘এল মেনচো’ নিহতের ঘটনায় মেক্সিকোতে সহিংসতা

মেক্সিকোর অন্যতম শক্তিশালী অপরাধী সংগঠন ‘জালিস্কো নিউ জেনারেশন কার্টেল’ (সিজেএনজি)-এর প্রধান ‘এল মেনচো’ নামে পরিচিত নেমেসিও রুবেন ওসেগুয়ারা সার্ভান্তেস নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত হয়েছেন। মোস্ট ওয়ান্টেড এই মাদক সম্রাটের মৃত্যুতে মেক্সিকোর অন্তত ছয়টি রাজ্যে নজিরবিহীন সহিংসতা ছড়িয়ে পড়েছে। রোববার দেশটির পশ্চিমাঞ্চলীয় রাজ্য জালিস্কোর তাপালপা শহরে সেনাদের সঙ্গে সংঘর্ষে ৫৯ বছর বয়সী ওসেগুয়ারা গুরুতর আহত হন…

Read More

উত্তেজনার মধ্যেই আলোচনায় বসতে যাচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তে থাকলেও সংকট সমাধানে নতুন করে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ও ইরান। ওমানের মধ্যস্থতায় আগামী বৃহস্পতিবার জেনেভায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যে নতুন দফার আলোচনা অনুষ্ঠিত হবে। পারমাণবিক কর্মসূচি, ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের মতো ইস্যুকে কেন্দ্র করেই আলোচনায় অগ্রগতি আনার চেষ্টা চলছে। দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই এ ঘোষণা এলো। ওমানের পররাষ্ট্রমন্ত্রী…

Read More

নতুন চিফ প্রসিকিউটর হলেন আমিনুল ইসলাম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের পদ থেকে মো. তাজুল ইসলামকে সরিয়ে মো. আমিনুল ইসলামকে নিয়োগ দেয়া হয়েছে। সোমবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আমিনুল বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার দুর্নীতির মামলায় গঠিত আইনজীবী দলের সদস্য ছিলেন। যে মামলায় দণ্ডিত হয়েছিলেন তিনবারের…

Read More

নেপালে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে যাত্রীবাহী বাস, নিউজিল্যান্ডের ২ পর্যটকসহ নিহত ১৮

নেপালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিউজিল্যান্ডের ২ পর্যটকসহ অন্তত ১৮ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অন্তত ২৬ জন। দেশটির ধাডিং জেলায় পৃথ্বী মহাসড়কে গভীর রাতে পোখারা থেকে কাঠমান্ডুগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ত্রিশুলি নদীতে পড়ে গিয়ে এই প্রাণহানির ঘটনা ঘটে। স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, পোখারা থেকে কাঠমান্ডুর উদ্দেশ্যে রওনা হওয়া বাসটি রাত আনুমানিক ১টার দিকে…

Read More

চিফ প্রসিকিউটরের পদ হারাচ্ছেন তাজুল ইসলাম

পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-এ চিফ প্রসিকিউটরের দায়িত্ব পালন করে আসছেন মোহাম্মদ তাজুল ইসলাম। প্রায় দেড় বছর ধরে এ পদে থাকলেও তাকে সরিয়ে নতুন কাউকে নিয়োগ দেওয়ার বিষয়ে ভাবছে সরকার, ছড়িয়ে পড়ছে এমন আলোচনা। এরই মধ্যে সম্ভাব্য নতুন চিফ প্রসিকিউটর হিসেবে আলোচনায় এসেছে আইনজীবী আমিনুল ইসলাম এর নাম। আমিনুল বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার দুর্নীতির মামলায়…

Read More