International Desk

পাহাড়তলিতে রেলওয়ের সিসিএস দপ্তরে অগ্নিকাণ্ড

চট্টগ্রামের পাহাড়তলি এলাকায় অবস্থিত বাংলাদেশ রেলওয়ের গুরুত্বপূর্ণ প্রকিউরমেন্ট বিভাগ চিফ কন্ট্রোলার অব স্টোরস (সিসিএস) দপ্তরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে দ্রুত পদক্ষেপ নেওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। শুক্রবার (১৩ মার্চ) রাত আনুমানিক ১১টা ১০ মিনিটের দিকে দপ্তরের পেছনের অংশে আগুনের সূত্রপাত হয়। নিয়মিত টহলকালে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য মো. সাব্বির…

Read More

বর–কনেসহ ১৪ জনের মৃত্যু, শোকে স্তব্ধ মোংলা

বাগেরহাটের রামপালে নৌবাহিনীর স্টাফ বাস ও বরযাত্রীবাহী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে বর–কনে ও শিশুসহ ১৪ জন নিহত হওয়ার ঘটনায় শোকে স্তব্ধ হয়ে পড়েছে মোংলা উপজেলা। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে খুলনা–মোংলা মহাসড়কের রামপাল উপজেলার বেলাইব্রিজ এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ৯ জনই মোংলা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাকের পরিবারের সদস্য। দুর্ঘটনার…

Read More

জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

সংসদের নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে ঢাকার সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে তারা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে স্পিকার ও ডেপুটি স্পিকার মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে…

Read More

ইরান আগের মতো নেই

ইরানের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে প্রথমবারের মতো প্রকাশ্যে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে চালানো সাম্প্রতিক হামলায় ইরান বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে এবং এর ফলে ইসরায়েল এখন আরও শক্ত অবস্থানে রয়েছে। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেন, সাম্প্রতিক হামলার পর ইরান আর আগের অবস্থায় নেই। তার দাবি,…

Read More

গার্মেন্টসে বেতন-বোনাস অনিশ্চয়তা

ঈদুল ফিতরের আগে প্রায় ১৮০টি তৈরি পোশাক কারখানায় শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধ না হওয়ার আশঙ্কা প্রকাশ করা হয়েছে সরকারি এক বিশেষ প্রতিবেদনে। এতে উল্লেখ করা হয়েছে, নির্ধারিত সময়ে বেতন-বোনাস পরিশোধ না হলে প্রায় ১ লাখ ৩৮ হাজার শ্রমিকের মধ্যে অসন্তোষ দেখা দিতে পারে এবং তারা সড়কে নেমে আন্দোলনে অংশ নিতে পারেন। এমন পরিস্থিতিতে বিভিন্ন…

Read More

ইরান থেকে ১৫০ পারমাণবিক বিশেষজ্ঞ সরিয়ে নিল রাশিয়া

ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে আরও ১৫০ জন পারমাণবিক বিশেষজ্ঞকে নিরাপদে সরিয়ে নিয়েছে রাশিয়া। বুধবার (১১ মার্চ) রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের প্রধান অ্যালেক্সি লিখাচেভ এ তথ্য জানিয়েছেন। এক সাক্ষাৎকারে তিনি জানান, ১০ থেকে ১১ মার্চ রাতের মধ্যে বিশেষজ্ঞদের সরিয়ে নেওয়ার দ্বিতীয় ধাপের কার্যক্রম সম্পন্ন হয়েছে। উদ্ধার করা কর্মীরা সীমান্ত পেরিয়ে আর্মেনিয়ায় প্রবেশ করেছেন এবং…

Read More

পতাকা অবমাননার অভিযোগে বিপাকে হার্দিক পান্ডিয়া

ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেটার হার্দিক পান্ডিয়া পতাকা অবমাননার অভিযোগে আইনি জটিলতায় পড়েছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উদযাপনের সময় জাতীয় পতাকা ব্যবহারের ঘটনাকে কেন্দ্র করে তার বিরুদ্ধে ভারতে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে শিরোপা জয়ের পর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে উদযাপন শুরু করেন ভারতীয় ক্রিকেটাররা। সেই সময় হার্দিক পান্ডিয়া…

Read More

সুইজারল্যান্ডে যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ড, নিহত ৬

পশ্চিম ইউরোপের দেশ সুইজারল্যান্ডে একটি যাত্রীবাহী বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ছয়জন নিহত হয়েছেন এবং আরও কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় পুলিশ জানিয়েছে, আগুন লাগার পর দ্রুত পুরো বাসটি আগুনে পুড়ে যায়, ফলে হতাহতের ঘটনা ঘটে। মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে দেশটির রাজধানী বার্ন থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে ফ্রিবার্গ ক্যান্টনের কেরজার্স শহরের কেন্দ্রস্থলে এ দুর্ঘটনা…

Read More

স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি

জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকারের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সংসদের বিধি অনুযায়ী রাষ্ট্রপতি তাদের শপথ পাঠ করাবেন। বুধবার (১১ মার্চ) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সরকার দলীয় সংসদ সদস্যদের এক বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদের…

Read More

ঢাকা-৫ আসনের ফল চ্যালেঞ্জে হাইকোর্ট, ব্যালট সংরক্ষণের নির্দেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৫ আসনের ভোটের ফলাফল চ্যালেঞ্জ করে করা আবেদন শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। একই সঙ্গে সংশ্লিষ্ট আসনের ব্যালট পেপারসহ প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জামাদি সংরক্ষণের নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার (১১ মার্চ) বিচারপতি মো. জাকির হোসেনের একক হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশনা দেন। বিএনপির প্রার্থী মো. নবী উল্লাহ নির্বাচনের ফলাফল নিয়ে অনিয়মের অভিযোগ তুলে আদালতে…

Read More