ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার পদত্যাগ করতে প্রস্তুত
তীব্র রাজনৈতিক অস্থিরতা ও দলে একের পর এক বিদ্রোহের মুখে অবশেষে যুক্তরাজ্যের লেবার দলীয় প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার পদত্যাগ করতে প্রস্তুত। দলের ভেতরে ক্রমাগত চাপ এবং উদ্ভূত বিশৃঙ্খল পরিস্থিতির কারণে তিনি নিজের ঘনিষ্ঠ মহল ও মন্ত্রিসভার সদস্যদের কাছে ক্ষমতা ছাড়ার এই প্রচ্ছন্ন ইঙ্গিত দিয়েছেন। ব্রিটিশ গণমাধ্যম ‘ডেইলি মেইল’ এক এক্সক্লুসিভ প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছে।…

