সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব
জাতীয় সংসদে সংবিধানের প্রয়োজনীয় সংস্কার ও সংশোধনের লক্ষ্যে একটি বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেছে সরকারি দল। ১৭ সদস্য বিশিষ্ট এই উচ্চপর্যায়ের কমিটিতে ট্রেজারি বেঞ্চ তথা সরকারি দল থেকে ১২ জন এবং বিরোধী দল থেকে ৫ জন সদস্য রাখার প্রস্তাব করা হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) একাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের শুরুতেই আইনমন্ত্রী আসাদুজ্জামান ফ্লোর গ্রহণ…

