নতুন কুঁড়িতে আহত অ্যাথলেটের চিকিৎসার দায়িত্ব নিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী
তৃণমূল পর্যায় থেকে আগামীর তারকা অন্বেষণে আয়োজিত ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতায় অংশ নিয়ে দুর্ঘটনায় আহত ক্ষুদে অ্যাথলেট সোহাদার পাশে দাঁড়িয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। মঙ্গলবার সকালে ঢাকার জাতীয় নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন ওই শিক্ষার্থীকে দেখতে যান তিনি। এ সময় প্রতিমন্ত্রী সোহাদার উন্নত চিকিৎসার খোঁজখবর নেন এবং তার সুস্থ হয়ে ওঠা পর্যন্ত যাবতীয় চিকিৎসার ব্যয়ভার ব্যক্তিগতভাবে…

