ইরানের এক গেম চেঞ্জার (খাইবার শেকান) ব্যালেস্টিক মিসাইল!
গত ২৮শে ফেব্রুয়ারি থেকে প্রায় ৫১ দিনব্যাপী এক যুদ্ধে ইরান মধ্যপ্রাচ্যের অর্ধশতাধিক টার্গেটে বেশ কয়েকটি নতুন মডেলের ব্যালেস্টিক মিসাইল ব্যবহার করেছে। এগুলোর মধ্যে ইরানের নিজস্ব প্রযুক্তিতে নির্মিত একটি উচ্চগতির মিডিয়াম রেঞ্জের ব্যালেস্টিক মিসাইল হলো ১,৪৫০ কিলোমিটার রেঞ্জের খাইবার শেকান (Kheibar Shekan)। সম্পূর্ণ সলিড ফুয়েল রকেট মোটরচালিত এই মিসাইলটি ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস (IRGC) কর্তৃক…

