রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানির ব্যবহার শুরু হচ্ছে আজ
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশের অভিজাত তালিকায় নিজেদের অবস্থান আরও সুসংহত করল বাংলাদেশ। আজ মঙ্গলবার (২৮ এপ্রিল), দেশের বৃহত্তম ও সর্বাধুনিক প্রকল্প পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে (RNPP) জ্বালানি বা ইউরেনিয়াম লোডিং কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। এই কার্যক্রমের মাধ্যমেই বিদ্যুৎকেন্দ্রটির উৎপাদন প্রক্রিয়ার প্রকৃত সূচনা হতে যাচ্ছে। মঙ্গলবার বিকেলে কেন্দ্রটির প্রথম ইউনিটে ইউরেনিয়াম লোডিং…

