প্রধান খবর

৭ জুন শুরু হচ্ছে জাতীয় সংসদের বাজেট অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় তথা ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন আগামী ৭ জুন শুরু হতে যাচ্ছে। এদিন বিকেল ৩টায় ঢাকার জাতীয় সংসদ ভবন-এর সংসদ কক্ষে অধিবেশন বসবে।

এ সংক্রান্ত প্রজ্ঞাপনে জানানো হয়েছে, মোঃ সাহাবুদ্দিন সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে অধিবেশন আহ্বান করেছেন।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, আসন্ন অধিবেশনে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন করা হবে। পাশাপাশি গুরুত্বপূর্ণ বিল উত্থাপন, অর্থনৈতিক পরিকল্পনা এবং জাতীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যুতে আলোচনা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

বাজেট অধিবেশনকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবন এলাকায় ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদারসহ সংসদ সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতি নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *