প্রধান খবর

হোয়াইট হাউজের কাছে গুলিবর্ষণ, পথচারী আহত

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি-তে ওয়াশিংটন মনুমেন্ট-এর কাছে সশস্ত্র এক ব্যক্তির গুলিবর্ষণের ঘটনায় একজন পথচারী আহত হয়েছেন। মার্কিন সিক্রেট সার্ভিস জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তি তাদের এজেন্টদের লক্ষ্য করে গুলি চালালে পাল্টা গুলিতে তিনি নিজেও আহত হন।

সংবাদ সম্মেলনে সংস্থাটির ডেপুটি ডিরেক্টর ম্যাট কুইন জানান, ঘটনার আগে হোয়াইট হাউজ কমপ্লেক্সের বাইরের নিরাপত্তা এলাকায় টহলরত কর্মকর্তারা এক সন্দেহভাজন ব্যক্তিকে দেখতে পান, যার কাছে আগ্নেয়াস্ত্র থাকার সম্ভাবনা ছিল। ইউনিফর্মধারী পুলিশ তার কাছে গেলে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন এবং এজেন্টদের লক্ষ্য করে গুলি ছোড়েন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সিক্রেট সার্ভিস পাল্টা গুলি চালালে সন্দেহভাজন ব্যক্তি গুলিবিদ্ধ হন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তিনি বর্তমানে স্থিতিশীল অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। প্রাথমিক তথ্য অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তি মধ্যবয়সী এবং পূর্বে মেরিল্যান্ড ও টেক্সাস অঙ্গরাজ্যে বসবাস করেছেন।

এ ঘটনায় এক অপ্রাপ্তবয়স্ক পথচারী গুলিবিদ্ধ হয়ে আহত হন, তবে তার আঘাত গুরুতর নয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নিরাপত্তা বাহিনীর কোনো সদস্য আহত হননি।

আইনশৃঙ্খলা বাহিনী এখন তদন্ত করে দেখছে, সন্দেহভাজন ব্যক্তি এর আগে হোয়াইট হাউজ-এর কোনো প্রবেশপথ দিয়ে ঢোকার চেষ্টা করেছিলেন কি না। ঘটনাটি ঘিরে পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *