প্রধান খবর

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

একদিনের সরকারি সফরে সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২ মে) সকালে ঢাকা থেকে বিমানযোগে রওনা হয়ে সকাল ৯টা ৫৮ মিনিটে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। সফরকে ঘিরে বিমানবন্দর এলাকায় আগেই কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে। সার্বিক নিরাপত্তা নিশ্চিতে নেওয়া হয়েছে বহুমাত্রিক ব্যবস্থা।

সফরের সূচনায় প্রধানমন্ত্রী হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করবেন। এরপর তিনি নগরীর জলাবদ্ধতা নিরসন প্রকল্পের উদ্বোধনসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।

এছাড়া সফরের অংশ হিসেবে একটি নাগরিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার। একইসঙ্গে বাসিয়া খাল খনন কর্মসূচি এবং ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ অনুষ্ঠানের উদ্বোধনও করবেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *