প্রধান খবর

বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার আগের রাতে আবেগে ভেঙে পড়লেন নেইমার

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা, এরপরই বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। ঠিক তার আগের রাতে নিজের শৈশবের ক্লাব সান্তোসের হয়ে মাঠে নেমে আবেগ সামলাতে পারেননি ৩৪ বছর বয়সী ফরোয়ার্ড নেইমার জুনিয়র। করিতিবার বিপক্ষে ম্যাচ শুরুর আগে জাতীয় সঙ্গীত বাজানোর সময় মাঠের মাঝেই কান্নায় ভেঙে পড়েন তিনি।

রবিবার রাতে সান্তোসের হোম গ্রাউন্ড ভিলা বেলমিরোয় ম্যাচটি ছিল নেইমারের জন্য বিশ্বকাপের চূড়ান্ত দলে জায়গা পাওয়ার শেষ সুযোগ। গুরুতর চোট কাটিয়ে আবারও বিশ্বমঞ্চে দেশের প্রতিনিধিত্ব করার তীব্র তাড়না তাকে মানসিকভাবে চাপে রেখেছে। জাতীয় সঙ্গীতের সময় কোলে নিজের কন্যাসন্তানকে নিয়ে দাঁড়ানো অবস্থায় আবেগে চোখের পানি ধরে রাখতে পারেননি ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা। দু’চোখ বেয়ে গড়িয়ে পড়া অশ্রু বারবার হাত দিয়ে মুছতে দেখা যায় তাকে।

তবে নেইমারের এই আবেগঘন রাতটি মাঠের ফলাফলে রঙিন হয়নি। করিতিবার কাছে ৩-০ ব্যবধানে বড় হারে ম্যাচ শেষ করে সান্তোস। তবুও নেইমারের পারফরম্যান্স ও আবেগ তার বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার লড়াইকে আরও আলোচনায় এনে দিয়েছে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *