বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়েছে। নতুন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যাংক এশিয়া পিএলসির স্পন্সর ডিরেক্টর ও বোর্ড নির্বাহী কমিটির চেয়ারম্যান রুমি এ হোসেন।
শনিবার (২৫ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সংস্থাটির কার্যক্রম আরও গতিশীল ও দক্ষ করতে এ পুনর্গঠন করা হয়েছে।
নতুন চেয়ারম্যান হিসেবে রুমি এ হোসেনের অভিজ্ঞতা ও নেতৃত্ব বিমানের সার্বিক ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে। পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যদের বিষয়ে বিস্তারিত তথ্য শিগগিরই জানানো হবে।
বিস্তারিত তথ্য পরবর্তীতে প্রকাশ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

