প্রধান খবর

বিজয়ের রাজনৈতিক জয়ে তারকাদের অভিনন্দন

ভারতের তামিলনাড়ু রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করেছেন অভিনেতা থেকে রাজনীতিক হওয়া সি জোসেফ বিজয়, যিনি ‘থালাপতি বিজয়’ নামেই অধিক পরিচিত। বিধানসভা নির্বাচনে তার দল তামিলগা ভেট্টি কাজাগামের (টিভিকে) বিজয়ের পর দক্ষিণ ভারতের চলচ্চিত্র অঙ্গনে অভিনন্দনের জোয়ার বইছে।

অভিনেত্রী রশ্মিকা মান্দানা সামাজিক মাধ্যমে বিজয়কে অভিনন্দন জানিয়ে তার নতুন রাজনৈতিক যাত্রার জন্য শুভকামনা প্রকাশ করেছেন। তিনি ভবিষ্যতে বিজয়ের নেতৃত্বে নতুন পরিবর্তনের আশাবাদ ব্যক্ত করেন।

ভারতীয় সিনেমার কিংবদন্তি রজনীকান্ত এক বার্তায় এই বিজয়কে তাৎপর্যপূর্ণ অর্জন হিসেবে উল্লেখ করে বিজয় ও তার দলের সদস্যদের অভিনন্দন জানিয়েছেন। একইভাবে অভিনেতা ধনুশ বলেন, প্রথম নির্বাচনে অংশ নিয়েই এমন জনসমর্থন পাওয়া একটি বড় সাফল্য।

তেলেগু চলচ্চিত্র তারকা রাম চরণ তার শুভেচ্ছা বার্তায় বিজয়ের নেতৃত্বগুণ ও জনগণের সঙ্গে সংযোগকে এই জয়ের মূল শক্তি হিসেবে উল্লেখ করেন। তিনি তামিলনাড়ুর উন্নয়নে বিজয়ের সফলতা কামনা করেন।

বিশ্লেষকদের মতে, প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই এমন বিজয় তামিলনাড়ুর দীর্ঘদিনের রাজনৈতিক সমীকরণে পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে এবং ভবিষ্যতে নতুন ধারার রাজনীতির পথ উন্মুক্ত করতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *