প্রধান খবর

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত যুক্তরাষ্ট্রে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। দেশটির স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, করদাতাদের অর্থে পরিচালিত সরকারি সহায়তা গ্রহণের উচ্চ হারের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) ঢাকার মার্কিন দূতাবাস থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, স্থগিতাদেশটি কেবল অভিবাসী (ইমিগ্র্যান্ট) ভিসার ক্ষেত্রে প্রযোজ্য। পর্যটক, শিক্ষার্থীসহ অন্যান্য অনভিবাসী ভিসা এই সিদ্ধান্তের আওতার বাইরে থাকবে।

জানা গেছে, ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর রয়েছে। যুক্তরাষ্ট্রে বসবাসরত বিভিন্ন দেশের অভিবাসীদের মধ্যে সরকারি সহায়তা গ্রহণের হার পর্যালোচনা করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এর আগে ৪ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ইমিগ্র্যান্ট ওয়েলফেয়ার রিসিপিয়েন্ট রেটস’ শিরোনামে একটি তালিকা প্রকাশ করেন। সেখানে ১২০টি দেশ ও অঞ্চলের মধ্যে বাংলাদেশ ১৯তম স্থানে ছিল। তালিকা অনুযায়ী, যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি অভিবাসী পরিবারের প্রায় ৫৪ দশমিক ৮ শতাংশ কোনো না কোনো সরকারি সহায়তা গ্রহণ করে।

এ তালিকায় দক্ষিণ এশিয়ার আরও কয়েকটি দেশ ভুটান, আফগানিস্তান, পাকিস্তান ও নেপাল অন্তর্ভুক্ত রয়েছে বলে উল্লেখ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *