প্রধান খবর

ডেপুটি অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেজাউল করিম খন্দকার পদত্যাগ করেছেন। রোববার (৩ মে) তিনি অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তার কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন।

পরবর্তীতে তার পদত্যাগপত্রটি সংশ্লিষ্ট প্রক্রিয়া অনুযায়ী সলিসিটর কার্যালয়ে পাঠানো হয় এবং সেখান থেকে আইন মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে। বিষয়টি বর্তমানে প্রশাসনিক প্রক্রিয়ার মধ্যে রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রেজাউল করিম খন্দকার আসন্ন সুপ্রিম কোর্ট বার নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে পদত্যাগ করেছেন। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত প্যানেল থেকে সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *