দেশের চারটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সম্প্রসারণের লক্ষ্যে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মো. আবু হোরায়রা এবং সাধারণ সম্পাদক এম রাজিউল ইসলাম তালুকদার বিদ্যুৎ যৌথভাবে এ সিদ্ধান্ত অনুমোদন করেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
নতুন কমিটি গঠিত বিশ্ববিদ্যালয়গুলো হলো ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, প্রাইম ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এবং আনোয়ার খান মডার্ন ইউনিভার্সিটি।
সংগঠনের নেতারা জানিয়েছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে শিক্ষার্থীদের অধিকার আদায় ও ক্যাম্পাসভিত্তিক সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী হবে। পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এবং বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের কথাও জানানো হয়েছে।

