‘আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ২০২৬’ পুরস্কারে সম্মানিত হয়েছেন বাংলাদেশের সাবেক ক্রিকেট অধিনায়ক ও বিসিবির অ্যাড-হক কমিটির সভাপতি তামিম ইকবাল। তার সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য আরও ১৪ জন বিশিষ্ট ব্যক্তি এ সম্মাননা পেয়েছেন।
পুরস্কারপ্রাপ্তদের মধ্যে রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, সাংবাদিক আশরাফ কায়সার, সাহিত্যিক ড. মাহবুব হাসানসহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিত্বরা।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুক্তরাষ্ট্রভিত্তিক ‘বাংলাদেশ প্রবাসী নাগরিক কমিটি, ইনক’ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে এ স্বর্ণপদক প্রবর্তন করেছে। দেশের উন্নয়ন ও সমাজে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে প্রতিবছর গুণী ব্যক্তিদের এ সম্মাননা প্রদান করা হবে।
আয়োজকরা জানান, রাজনীতি, ক্রীড়া, সাহিত্য, সাংবাদিকতা ও সমাজসেবাসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের ভিত্তিতে মনোনীত ব্যক্তিদের এই পদক দেওয়া হয়েছে।

