প্রধান খবর

কিয়ারা জানালেন মানসিক লড়াই ও বদলে যাওয়া জীবন

প্রায় দশ মাস আগে কন্যাসন্তান সরায়াহর জন্ম দিয়েছেন অভিনেত্রী কিয়ারা। সেই মুহূর্ত থেকে তার জীবনের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে সন্তান। তবে মাতৃত্বের আনন্দের পাশাপাশি নিজের মানসিক অবস্থার কথাও খোলামেলা তুলে ধরেছেন তিনি।

কিয়ারা বলেন, ‘বাচ্চাকে নিয়ে সবাই বেশি ভাবে। কিন্তু মায়ের ভেতরে কী চলছে, সেটা অনেক সময় কেউ খেয়াল করে না। মাতৃত্ব একজন নারীর পরিচয় পুরো বদলে দেয়। এটা যেন এক নতুন পৃথিবীতে প্রবেশ করা।’ তার ভাষায়, এই পরিবর্তন শুধু শারীরিক নয়, মানসিকভাবেও গভীর প্রভাব ফেলে।

নতুন মা হিসেবে নিজেকে মানিয়ে নিতে প্রায় ছয় মাস সময় লেগেছে তার। এই সময়টায় নিজের অনুভূতি বোঝা, নতুন বাস্তবতা মেনে নেওয়া এবং কিছু পুরোনো অভ্যাস বদলানো সবকিছুই ছিল এক ধরনের আত্ম-অন্বেষণের যাত্রা। কিয়ারা জানান, অনেক সময় নিজের প্রতিটি কাজ নিয়েই সমালোচনা করতেন তিনি। এমনকি এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন, যখন কান্না চলে আসত অজান্তেই।

৩৪ বছর বয়সে জীবনের এই নতুন অধ্যায় তাকে অনেক কিছু শিখিয়েছে। তিনি বলেন, এখন আর ভয় তাকে আটকে রাখতে পারে না। বরং তিনি শিখেছেন এগিয়ে যেতে, সম্পর্কের সীমারেখা বুঝতে এবং নিজের জায়গা স্পষ্ট করতে। মাতৃত্ব তাকে আরও দৃঢ়, সচেতন এবং আত্মবিশ্বাসী করে তুলেছে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *