প্রধান খবর

ইউরোপিয়ান প্রতিযোগিতায় পিএসজি-বায়ার্ন দ্বৈরথ আবারও জমে উঠছে

ইউরোপিয়ান প্রতিযোগিতায় পিএসজি ও বায়ার্ন মিউনিখের প্রতিদ্বন্দ্বিতা নতুন নয়। এবার হচ্ছে দুই দলের ১৫তম মুখোমুখি লড়াই, আর গত ৯ মৌসুমে নবমবার দেখা হচ্ছে তাদের। তবে বায়ার্ন কোচ ভিনসেন্ত কোম্পানিকে টাচলাইনে পাওয়া যাবে না নিষেধাজ্ঞার কারণে তাকে স্ট্যান্ড থেকেই ম্যাচ দেখতে হবে। তবুও তার বিশ্বাস, দল ভালো ব্যবধানে জিতবে।

কোম্পানি বলেন, “তাদের বিপক্ষে আমাদের অভিজ্ঞতা আছে, কিন্তু একই অভিজ্ঞতা তাদেরও আছে। দুই দলেরই সৃজনশীলতা অনেক বেশি। ম্যাচটা হবে তীব্রতা আর শক্তির লড়াই।”

পিএসজিকে নিয়ে বায়ার্নের ভয়ের কোনো কারণ দেখছেন না তিনি। সাবেক ম্যানসিটি অধিনায়ক আরও বলেন, “আমরা এই বছর বার্নাব্যুতে জিতেছি, প্যারিসেও জয় পেয়েছি। প্যারিস অবশ্যই এখনও চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাধারী। কিন্তু যদি কোনো দল এই চ্যালেঞ্জ নিতে পারে, সেটা আমরা। আমরা জানি প্যারিস কতটা ভালো, কিন্তু এই ম্যাচ আমরা জিততে চাই।”

বায়ার্নের আত্মবিশ্বাসী মনোভাব এবং পিএসজির বর্তমান ফর্ম সব মিলিয়ে ম্যাচটি হতে যাচ্ছে উচ্চমানের লড়াই।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *